স্বপ্নকে আমি পুড়তে দেখিনি
স্বপ্নই আমাকে পুড়িয়েছে
সেই গন্ধে আসেনি কেউ কাছে
কেউ আসেনি কুড়িয়ে নিতে
একলা একাকী পড়েছিলাম ছাই হয়ে ।
তবে এসেছিল বাতাস কিছু উড়িয়ে নিতে
তবে এসেছিল বৃষ্টি কিছু ভাসিয়ে দিতে
অচিরেই মুছে গিয়েছিলাম লোকালয় থেকে
পৃথিবী ভুলে গিয়েছে আমি নামক একজনকে ।
প্রকৃতিই শুধু আমায় করেছিল আপন
তাই বাতাসে উদাস হয়ে দাঁড়িয়ে থাকি
তাই বৃষ্টিতে গা ভেজাই চোখ বুজে
আঁধেক আমি বাতাসে আঁধেক আমি বৃষ্টিতে
একই সাথে উড়ি, একই সাথে ভিজি তাদের কোলে
স্বপ্নপোড়া আমার জায়গা শুধুই মেলে প্রকৃতিতে ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




