সময়ের ব্যবধান খুবই অল্প
যদি, না হয় যন্ত্রণা;
আশাবাদী মনের আকুতি
যন্ত্রণা লাঘবের ।
সময়ের ব্যবধান কিঞ্চিৎ দীর্ঘতর
যদি হয়, অপেক্ষার;
প্রহর গোনায় জানান দেয়
ঘড়ির কাঁটা চলছে তারুণ্যে ।
সময়ের ব্যবধান মৃত্যু অবধি
যদি হয়, না ফেরার পথ চেয়ে থাকা;
থমকে দাঁড়ানোর অনুভূতিতে চুনকালি মেখে
দীর্ঘশ্বাসে চিরতরে ঘুমিয়ে পড়া তার স্বভাব ।
অপেক্ষার ব্যাপ্তিকাল-
কখনো ছুটির ঘন্টা বাজায়
কখনো বাজায় না,
শোনার আকাঙ্খা পূর্ণ হয়
অথবা হয় না,
তবে হারিয়ে যাওয়ার ঘন্টা-
বাজবে, অবশ্যই বাজবে
নীরবে অথবা চিৎকারে ।
আফসোস, কিছু মন কান্নায় ভিজিয়ে রাখে কিছুকাল ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



