আমি আবারও দীর্ঘশ্বাসে নিষিদ্ধ হবো,
বিশুদ্ধতার মনভোলানো আগমনী ঘ্রাণ মেখে।
খুব পরিচিত অবগাহণ বেভুলা করে,
পুরনো স্রোতের হবে নতুন নামকরণ।
সেই মাঝরাত্রির জলচৌকিতে বসে বোণা-
চাকচিক্যময় স্বপ্নগুলো, হয়েছে ধূসর অথবা কিছুটা রঙিন।
মনটা কাঁদে আপন হয়ে লেগে থাকা শ্যাওলার উত্তরণে,
যদিও সেখানের কিছু আমার মৃত্যু।
আঁকড়ে রাখা ঝলসানো হালখাতাটার নতুন পৃষ্ঠায় থাকবে না-
হয়তো কোন বাকীর হিসেব, জীবনটায় বাঁধা অব্যর্থ তিনটে কাঁটা।
তাদের বুকে থাকুক আপন রঙের ইচ্ছে আকাশ,
নিরপরাধে ঝরে পড়ুক বিশ্বাসগুলোর বিশুদ্ধ জল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




