somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌতুকনামা-১

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১.....

গীর্জা।
রোববারের সাপ্তাহিক ধর্মীয় আচার অনুযায়ী বক্তব্য দিচ্ছিলেন ফাদার।কথা নেই বার্তা নেই হঠাৎ করে মি: এ্যডামস উঠে পড়ে লাগালেন ভো দৌড়। সবাই উৎসুক হয়ে লক্ষ্য করলো ঘটনাটি। সবচে বেশী দু:খিত হলেন ফাদার নিজে........মনে মনে ভাবলেন, কি যুগ এলো-- ধর্মের জন্য কারো কোন দরদই নেই !! যাই হোক মনে মনে ঠিক করে রাখলেন....পরের সপ্তাহে অবশ্যই জানতে হবে কি এরকম জরুরী ছিলো ব্যাপারটা। পরের সপ্তাহে প্রার্থনা শেষে সবাই যখন গীর্জা ছেড়ে বের হচ্ছে, ফাদার এসে পথ আটকালেন মি: এ্যডামস এর।

"আপনার লজ্জিত হওয়া উচিৎ।"
"কেন ফাদার ? কি করলাম আমি? মি: এ্যডামস এর সরল প্রশ্নে মন গললো না ফাদারের।

"আপনি গত সপ্তাহে ওভাবে চার্চ ছেড়ে নাও বের হয়ে পারতেন"
"ওহহো ফাদার !!! তাই বলুন " হাফ ছাড়লেন এ্যডামস। সেই সাথে জড়িয়ে ধরলেন ফাদারকে।
"আপনার জন্য আমি আমার দাদার হারানো সম্পত্তি ফিরে পেয়েছি"

এবার ফাদারের অবাক হবার পালা ......"কিভাবে?"

মি: এ্যডামস বললেন....." দেখুন ফাদার, আমার দাদা তার মৃত্যুর সময়ে তার অনেক শখের দূর্লভ একটা হাতঘড়ি আমাকে দিয়ে যান। ঘড়িটা পাচ্ছিলাম না। শখের ঘড়ি হারানোর পর আবার ফিরে পাবো এই আশা যখন ছেড়েই দিচ্ছিলাম তখনই সেদিন গীর্জাতে আপনি বলছিলেন, "হে মানব সম্প্রদায়......তোমরা ব্যভিচার করিও না" ঠিক তখনই আমার মনে পড়লো আমি ঘড়িটা কোথায় ফেলে এসেছি।"



০২.........

হাইওয়ের পাশে খাবার হোটেল। পার্কিং এ ট্রাক পার্ক করে এক ট্রাক ড্রাইভার খাবার এর অর্ডার দিয়ে বসলো। ইতিমধ্যে হোটেলটিতে খেতে এলো উচ্ছৃংখল চার তরুন, সাথে তাদের বান্ধবী। তারা এসেছে চারটি বাইক নিয়ে এবং সাথে মেয়ে থাকলে যা হয়, কিছু একটা বাহাদুরী করে দেখানোর জন্যই হয়তো তারা বলির পাঁঠা হিসেবে বেছে নিলো ট্রাক ড্রাইভারটিকে।

১ম তরুন ছোঁ মেরে তুলে নিলো লোকটির মাথার ক্যাপ। ২য় জন কেড়ে নিলো তার সামনে রাখা সফ্ট ড্রিংস এর বোতল। বাকীরা লুটপাট করলো তার সামনে রাখা পরটা আর মাংসের বাটি। সাথে থাকা মেয়েরা এসব দেখে শুরু তে কিছু না বললেও যথেষ্ট মজা পেলো। ট্রাক ড্রাইভার বেচারা বিনা বাক্য ব্যয়ে বিল মিটিয়ে হোটেল ত্যাগ করলো।

১ম তরুন : "দেখসোস দোস্ত, এ্যত্ত বড় ট্রাক চালায় লোকটার কবুতরের আত্বা, কিছু কওয়ার সাহসও নাই "
২য় তরুন : "ঠিকই কইসস দোস্ত......ব্যাটা আসলে কাপুত কোথাকার"

৩য় তরুন কিছু বলার আগেই কাউন্টারে বসা ম্যানেজার (গলা বাড়িয়ে বাইরে কিছু একটা দেখে) : "ভাইজানরা ঠিকই কইছেন...ব্যাটা ড্রাইভিংও ভালোমত করবার পারে না.....যাওয়ার সময় ট্রাকের পিছনে পার্ক করা বাইক ৪টা ভচকাইয়া থুইয়া গেসে......"









সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×