এক আকাশে তারা আছে যত,
তোমাকে ভালবাসবার ভাষা আছে তত।
সেই ভাষার মাঝে-
(আমার) নিজেকে হারাবার ইচ্ছাও আসীম।
তাই বলে,
এই ইচ্ছার বেড়াজালে,
নিজেকে গুটিয়ে রাখিনি কভু ;
প্রকাশ করেছি সবই,
প্রকাশ করার ভাষা-
বুনেছি সবখানে।
কখনও এলোমেলো শব্দের আচরে,
কখনওবা স্রোতে ভাসা, শব্দের বানে,
আমার সব ইচ্ছেগুলো-
প্রকাশ করেছি সবখানে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


