বিটলস গোষ্ঠীর এই প্রাণপুরুষ ১৯৮০ সালের ৮ ডিসেম্বর মার্ক ডেভিড চ্যাপম্যান নামে মানসিকভাবে অপ্রকৃতিস্থ এক ব্যক্তির গুলিতে প্রাণ হারান৷
কোটি কোটি সঙ্গীত প্রেমীদের মত আমারও অন্যতম প্রিয় শিল্পী হলেন জন লেনন। লেননের বোনাস এলবামের "I want to hold your hand" গানের মাধ্যমে তার সাথে প্রথম পরিচয়। তার পূর্বে শুধু এটুকু জানা ছিল যে- জন লেনেন, পন্ডিত রবি শঙ্করের সাথে ন্যু-ইয়র্কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে একটি কনসার্ট করেছিলেন। যেখানে জর্জ হ্যারিসন বিখ্যাত "Bangladesh" গানটি গেয়েছিলেন। কিন্তু আমি যে দিন প্রথম তার "বোনাস" এলবামের "I want to hold your hand" গানটা শুনলাম, বিশ্বাস করুন আর নাই করুন আমি যে তারপর থেকে কতবার গানটা শুনেছি তার ইয়াত্তা রাখিনি। তারপর তার গাওয়া "Give Peace a Chance" আর "Imagine" শুনার পর বারবার মনে হয়েছে জীবনটাকে কতই না ফাঁপা আর শূন্য করে রেখেছি। জীবনটাকে মানব সভ্যতার জন্য উজাড় করে দেবার তাগিদ অনুভব করেছি বারবার।
লেনন তার জীবনধারা আর গানের মধ্য দিয়ে আমার মত আর অনেক তরুনের মাঝে সুপ্ত তারুন্যকে জাগিয়ে তুলেছে। জন লেনন তাই আমাদের কাছে সব সময়ই তারুন্যের কান্ডারী হয়ে রইবেন। তিনি তার সময় যেমন ছিলেন বিপ্লবী, একবিংশ শতাব্দীতে এসেও তিনি বিদ্রহী তারুন্যের প্রতীক এ ব্যাপারে সন্দেহ নেই। তাইত জন লেনন সম্পর্কে অধ্যাপক রবার্ট থম্পসন বলেছেন, ‘‘লেনন এলভিস প্রেসলির মতই একজন মৃত(!) তরুণ'' যদিও আমার বন্ধুবরদের মাঝে লেনন কে "মৃত তরুন" বলার ব্যাপারে চরম আপত্তি রয়েছে। লেনন ছিলেন, আছেন এবং থাকবেন একজন স্বপ্নবিলাসী হয়ে।
পরিশেষে বলতে চাই, জন লেননকে নিয়ে আমার লেখার মাঝে তেমন ভারিক্কি নেই। এই লেখাটা শুধু তাকে আজকের দিনে স্মরন করবার তাগিদ থেকে লেখা।
পুনশ্চঃ
লেননের মৃত্যু সর্ম্পকে কিছু লেখা নিয়ে ফিরতে চাই। এ ব্যাপারে আপনাদের মতামত ও তথ্য আশা করছি।
জন লেনন সশ্লিষ্ট কিছু লিঙ্ক-
লিঙ্ক-১ http://en.wikipedia.org/wiki/John_Lennon
লিঙ্ক-২ Click This Link
লিঙ্ক-৩ http://www.thebeatles.com/#/news
লিঙ্ক-৪ http://www.johnlennon.com/
লিঙ্ক-৫ http://www.facebook.com/johnlennon
বিখ্যাত ইমাজিন গানের লিরিকস-
"Imagine there's no Heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today
Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people
Living life in peace
You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one
Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world
You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one"
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


