somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কি মাফ করা যায়না ?

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত ‘দেশ ও জাতির স্বার্থে গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নেতৃত্বে প্রয়োজন’ শীর্ষক আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, " আমাদের ভুল আছে, ত্রুটি আছে, কেউ আমরা অস্বীকার করতে পারি না। এ ভুলের কারণে যদি কেউ আমাদের ভুল বুঝে থাকেন, তাহলে অনুরোধ করব যে এ ভুল সংশোধনের সুযোগ করে দেন।"

আমি অত্যন্ত দু:খিত যে আমি কোন রাজনীতিক দলের সাথে সম্পৃক্ত নই।তবে প্রতি বার নির্বাচন আসলে কোন না কোন প্রর্থিকে ভোট দেই ।ভোটের সময় এলেই আমাদের মস্ত বড় রাজনীতিক নেতারা এসেও আমাদের দরজায় কড়া নাড়েন ভিক্ষারির মত চান ভোট ভিক্ষা। নির্বাচনের দিন আমরা উৎফুল্ল চিত্তে পাঁচ বৎসরের জন্য দিয়ে আসি আমাদের ভোট ভিক্ষা এর পরই তারা হয়ে যান রাজা মহারাজা। আর নির্বাচন শেষ হওয়ার রাতেই ফুটে উঠে আপনাদের আসল রুপ। প্রতি বার ভিক্ষার মত ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর ও আমরা দিয়েছিলাম ভোট ভিক্ষা আর সেই সময় আওয়ামীলিগের ঝোলায় নাকি পড়েছিল দুই তৃতীয়াংশ ভিক্ষা।আর সেই ভিক্ষায় আজ তারা রাজা-মহারাজা। আপনাদের রাজা-মহারাজার দিন প্রায় ই শেষ হয়ে আসছে। আর কিছু দিন পরেই আবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভোট ভিক্ষার জন্য আমাদের দরজার কড়া নাড়াতে হবে । তাই ভিক্ষার জন্য আমাদের দরজার কড়া নাড়ানোর আগে আজকের রাজা- মহারাজাদের কিছু প্রশ্ন করতে চাই:
**আপনারা ক্ষমতা গ্রহনের মাত্র কিছু দিনের মধ্যেই "বিডিয়ার বিদ্রোহ" এর নাম করে কেন আমাদের সেনাবাহিনীর ৭৪ জন চৌকষ সেনা কর্মকর্তাকে প্রান দিতে হলো ?
**১৯৯৬ এর ধারাবাহিয়কতায় এবার আপনারা ক্ষমতায় আসার পরই আমাদের শেয়ার বাজারের ৩৩ লক্ষ বিনিয়োগকারীকে পথের ভিক্ষারি বানিয়ে এক লক্ষ কোটি টাকা কোথায় উধাও হয়ে গেল ?
*গত ভোট ভিক্ষা চাওয়ার সময় আজকের প্রধান মন্ত্রী চিৎকার করে বলেছেন আপনাদের ভোট ভিক্ষায় আমরা যদি ক্ষমতায় আসতে পারি তা হলে আমরা চালের বাজার মূল্য রাখবো দশ টাকায়। তবে আজ কেন আমাদের নিরীহ গরীব লোককেও সাধারন মোটা চাল ৪০ থেকে ৪৫ টাকায় কিনতে হচ্ছে ?
**ভোজ্য তেল, আটা, ডাল, লবন, চিনি, মাছ, মাংস, শব্জি সহ সমগ্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কেন আজ আকাশ ছোঁয়া দাম ?
**আপানদের দলীয় কর্তাব্যক্তিদের হত্যা, ধর্ষন, ছিনতাই রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন আত্যাচারে আজ কেন দেশ বাসী আতংকিত ?
**আপনাদের দলীয় কর্তাব্যাক্তিদের লোভ-লালসা আর দূর্নীতির কারনে দেশের সমগ্র উন্নয়ন স্হবির হয়ে পড়েছে কেন ( যার বড় প্রমান দেশের দক্ষিন ও দক্ষিন-পশ্চিম অন্চলের মানুষের প্রাণের দাবী পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন না হওয়া ) ?
**কোন শক্তির চোখরাংগানীতে সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ও তার পুত্র সৌমেন সেন গুপ্তকে দূর্নীতির দায় থেকে মুক্তি দেওয়া হলো ?
**কোন উদ্দেশ্যে বারবার জ্বানানি তেল, পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে ?
**পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়ানোর পরে ও কেন আজ চারদিকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের জন্য হা-হা কার ?
**বর্তমান প্রধানমন্ত্রী বার বার আমদের দেশকে বিনিয়োগ বান্ধব বলাসত্যেও কেন আজ বিদেশী বিনিয়োগ সম্পুর্ণ রুপে বন্ধ ?
** বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসীদের কষ্টার্জিত উপার্জনের অর্থ কিন্তু কেন আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধ ?
**প্রতিহিংসার রাজনীতির বহি:প্রকাশ হিসেবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নাম পরিবর্তনের মাধ্যমে জংনের করের বারোশত কোটি টাকা আপচয়ের আর্থ কি ?
**গুম ও গুপ্তহত্যার মাধমে বিরোধী রজনীতিক নেতা কর্মীদের হত্যার মূল উদ্দেশ্য কি ?
**আদালতকে আজ কেন নিলজ্জ ভাবে দলীয় করন করে জনগনকে কেন আজ ন্যায় বিচারের অধিকার থেকে বন্চিত করা হচ্ছে ?
**পুলিশ প্রসাশনে দলীয় করনের মাধ্যমে কেন আজ দেশের মানবাধিকার ও গনতন্ত্র হত্যা করা হচ্ছে ( যার উদাহরন সদ্য প্রকাশ হওয়া বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্হার প্রতিবেদন ) ?
**আজ দেশের সমগ্র সুসীল সমাজ তথা মুক্তিযুদ্ধা,সাংবাদিক,শিক্ষক,আইনজীবি,মানবাধিকার কর্মী, রাজনীতিক সহ দেশের বিশিষ্ট বর্গের বাকস্বাধীনতায় কেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ?
**দেশে ক্রমানয়ে কেন আজ শিক্ষিত / আধা শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে ?
**কোন উদ্দেশ্যে বিরোধীদলীর নেত্রী বেগম জিয়া কে তার ৩২ বৎসরের বসবাসরত বাড়ী থেকে উচ্ছেদ করা হয়েছে ?
তাই আপনাদের ই বলছি সময় দ্রুত শেষ হয়ে আসছে। আবারো সময় আসছে ভিক্ষার থলি হাতে নিয়ে ভোট ভিক্ষার জন্য আমাদের সাধারন জনগনের দরজার কড়া নাড়া দেওয়ার। সেদিন হয়তো আমরা আপনাদের (আজকের এই বহুরুপী রাজনীতি বিদদের) দরজা খুলে বলতে পারি " আমাদের কি মাফ করা যায়না ? "
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৫ রাত ১০:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×