somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভদের মৃত্যু ও আমাদের অশুভ রাজনীতি !

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক বা প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়।সপ্তদশ শতক থেকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে।কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কেন জানি নির্বাচনের এমন সংজ্ঞা ক্রমেই তিতা হয়ে যাচ্ছে । দিনের পর দিন কালো টাকা , পেশী শক্তি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে আমাদের গনতন্ত্র ও এর মূল নিয়ামক নির্বাচন ক্রমেই দূর্বল অসার হয়ে পরছে । নির্বাচন তথা জনগের ভোটের মাধ্যমে যোগ্যতম প্রতিনিধি নির্বাচন কেন জানি আজ আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে ।সাম্প্রতি আমাদের দেশে শেষ হয়ে গেল ইউনিয়ন পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপ যদিও ছয় ধাপে এ নির্বাচন শেষ হবে ৪ জুন । এবারে ইউনিয়ন পরিষদের নির্বাচন একাট বিশেষ গুরুত্ব নিয়ে আমাদের কাছে হাজির হয়ে ছিল তা হলে এবার ই প্রথম দলীয় ভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে । ইউনিয়ন পরিষদের নির্বাচন আমার কাছে সব নির্বাচনের শ্রেষ্ঠ ও গুরুত্ব পূর্ন নির্বাচন হিসেবে মনে হয় তাই আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে গাঁও-গ্রামের নির্বাচন বলেই আখ্যায়িত করি । কারণ এই নির্বাচনের মাধ্যমেই আমাদের প্রান্তিক জনগোষ্ঠি তাদের সেবক বা প্রতিনিধি নির্বাচন করে থাকেন । তাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ই সবচেয়ে বেশি উৎসবের আমেজ থাকে । কিন্তু এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন জানি সেই উৎসব আতংকে পরিনত হয়েছে । গত ২২ মার্চ ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে ই প্রথম ধাপের ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে । প্রথম ধাপের সেই নির্বাচনের দিনেই বিভিন্ন ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাড়া দেশে নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন সহস্রাধিক।প্রথম ধাপের নির্বাচনের পরের দুইদিনে নির্বাচনের দিনে আহত আরো তিনজনসহ নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন আরো ৬ জন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের পূর্বেই সারাদেশের অনেক এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন দুই সহস্রাধিক। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় ২২। প্রথম ধাপের নির্বাচনের এত ঘটনার পর ভেবে ছিলাম নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো সজাগ হবে । দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়তো কিছুটা হলে ও সুষ্ঠ ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে অথচ সেই আশার ও ফল হলো গুড়ে বালি । দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও রক্ত স্রোত থামেনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ অনুযায়ী এ পর্বের নির্বাচনে নির্বাচনী সহিংসতায় সাড়া দেশে নিহত হয়েছে ১১ জন এদের মধ্যে রয়েছে একজন শিশু । প্রতিটি হ্ত্যা বা খুন ই প্রত্যেক বিবেক বান মানুষের কাছে বেদনা দায়ক কিন্তু দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নয় বছরের শিশু শুভ কাজী হত্যা কেন জানি কোন ভাবেই মেনে নিতে পারছি না । শুভ তার মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছিল নির্বাচনী উৎসবে শরিক হতে । কিন্তু সেই উৎসব ই যে শুভর জীবনের কাল তাতো ভাবে শিশু শুভ । কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে রানা মোল্লা নামের এক ব্যক্তি ২৫-৩০ জন লোক নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা চালান। রানা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন আয়নালের লোক হিসেবে পরিচিত। তাঁদের তাণ্ডবে ওই কেন্দ্রের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে সেই গুলিই কেড়ে নেয় শিশু শুভর জীবন ।ভোট, রাজনীতি , গনতন্ত্র বা ক্ষমতা কোন টা কি তার কিছুই জানতো না শুভ । শুভ শুধু জানত ভোট কেন্দ্রের মায়ের সাথে আসলে চকলেট বা আইসক্রিম খাওয়া যাবে বেলুন কেনা যাবে । শুভর মৃত্যুর কেন জানি মনে করিয়ে দেয় উনসত্তের ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ হওয়া নবকুমার ইন্সটিটিউশনের ছাত্র শহীদ মতিউর রহমানের কথা মনে করিয়ে দেয় নাম না জানা মিছিলের অগ্রভাগে থাকা ঐ পথ শিশুটির কথা যাদের জীবন কেড়ে নিয়েছিল বর্বর পাকিস্হানী হায়নাদের বুলেট ।আজ শুধু একটাই প্রশ্ন স্বাধীনতার ৪৫ বছর পর এসেও কেন রাষ্ট্রীয় ক্ষমতা লোভী ঘাতকদের বুলেটে কেড়ে নেয় শিশু শুভদের জীবন ? কি এমন মধু আছে আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতায় যার জন্য জীবন দিতে হয় হাজারো শুভরকে ? কেন বার বার শুভদের জীবন কেড়ে নেয় আমাদের অশুভ রাজনীতি ?
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:২১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×