somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনপরিবহনে গনধর্ষণ !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন আমাদের দেশের মানুষদের ভিতর মনুষ্যত্ব বোধ কেন জানি কমে যাচ্ছে আমি সমগ্র দেশের মানুষকে যদিও ঢালাও ভাবে বলছিনা আবার কাউকে বাদ দিতে ও পারছি না । হয়তো আমার এমন কথায় অনেকই কষ্ঠ পাবেন কেউ হয়তো ভাববেন হয়তো আমি সমগ্র দেশের মানুষের ই মানহানী করছি যদি এমনটি কেউ ভাবেন সেটা হয়তো পুরোপুরিই ভুল হবে । কারন একটি সমাজ বা রাষ্ট্রে যদি কোন অন্যায় বা অপরাধ সংগঠিত হয় তার দায় ভার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেই সমাজ বা রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ই বহন করতে হয় । আজ থেকে বেশ কিছুদিন আগে অর্থাৎ ২০১২ সালের শেষ দিকে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রী ধর্ষণের শিকার হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয় ২৩ বছর বয়সী ঐ তরুনীকে । যে ধর্ষন নাড়া দিয়েছিল ভারত সহ সমগ্র বিশ্ব বিবেক কে প্রতিবাদে ফুসে উঠেছিল ভারত সহ সমগ্র বিশ্ব । ঐ রেশের মধ্যেই হিন্দি সিনেমার ট্র্যাডিশন কপি হয় আমাদের দেশে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষনের শিকার হতে হয় এক পোষাকশিল্প শ্রমিক তরুনীকে ।যদিও এ নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যম গুলি সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতিকে স্বচ্চার করতে পেরেছিল ।তার পর ও থেমে থাকে নি এ ধরনের অপরাধ বরং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে গনপরিবহনে নারী নির্যাতন ধর্ষন ও ধর্ষনের পর খুনের ঘটনা ।এধরনে ঘটনার পর পর ই তথা কথিত আন্দোলন বা প্রতিবাদ মুখরিত হয়ে উঠে সমগ্র জাতি । আমি তথা কথিত প্রতিবাদ বলছি এ কারনে যে প্রতিবাদ বা আন্দোনের পরে ও কোন ঘটনার সুষ্ঠ বিচার হয়েছে বা ঐ ধরনের ঘটনা কমেছে তা আমরা লক্ষ করিনি বরং ঐ ধরনের ঘটনা আরো বেড়ে গেছে অপরাধীরা ভয়ের পরিবর্তে আরো বেশি উৎসাহী হয়ে উঠে । মানিকগঞ্জে চলন্ত বাসে তরুনী ধর্ষিত হওয়ার পর থেকে পাল্লা দিয়ে বেড়ে ই চলছে এ ধরনের ঘটনা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত দুই বছরে অন্তত্য আঠারো জন নারীকে ধর্ষন ও শারিরীক নির্যাতনের শিকার হতে হয় গনপরিবহনে যাদের মধ্যে অনেক কে ই ধর্ষনের পর হত্যা পর্যন্ত করা হয়েছে । সর্বশেষ গত পহেলা এপ্রিল টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষনের শিকার হতে হয় এক নারীকে যদি ও এ ঘটনায় পুলিশ তিন গ্রেফতার করতে স্বক্ষম কয়েছে ।. গত বছর রাজধানীর বাড্ডা এলাকা থেকে জোড় পূর্বক এক গারো তরুনীকে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গনধর্ষন করা হয় এর পর সাড়া দেশে এ নিয়ে প্রতিবাদ উঠলে ধর্ষকদের গ্রেফতার করা হয় এর পর এই মামলা কি অবস্হা তা আর আমাদের জানা নেই । ইদানিং গনপরিবহন আমাদের নারীদের কাছে এক আতংকে পরিনত হয়েছে । এক ধরনের নিরুপায় হয়েই আমাদের নারীরা গনপরিবহান ব্যবহার করতে বাধ্য হচ্ছে । এ নিয়ে নানা জনের নানা মত থাকলে ও বিনা দ্বিধায় বলা যায় একুশ শতকে এসে ও আমাদের দেশের নারীরা অনেক স্হানেই মোটেই নিরাপদ নয় । জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১১ সালে ৬২০ জন, ২০১২ সালে ৮৩৬ জন, ২০১৩ সালে ৭১৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, ২০১৪ সালের প্রথম ছয় মাসে ৪৩১টি ধর্ষণের ঘটনা চিহ্নিত হয়েছে এবং এর মধ্যে ৮২টি ছিল গণধর্ষণ অপরাধ ।প্রতিবছরের ধর্ষণ চিত্রের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে ধর্ষণের ঘটনা বাড়ছে। কোনও কোনও সূত্রমতে পুলিশি খাতায় ২০১৪ সালে ধর্ষণ মামলার সংখ্যা ৪৬৪২টি এবং ২০১৩ সালে ধর্ষণ মামলার সংখ্যা ছিল ৪৫৩৮টি।প্রকৃত সংখ্যাটা যদিও অনেক বেশি হবে তার পর ও ধরে নিলাম স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আদ্যবধি প্রতিবছর গড়ে ১০০০ জন ধর্ষিত হয়েছে। তাহলে গণিতের হিসাবে স্বাধীন বাংলাদেশে ৪৫ বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৪৫ হাজার নারী। পরিসংখ্যান যাই বলুক আমাদের দেশে নারীর অবাধ চলাচল আজ ও যে মোটে ও নিরাপদ নয় এটাই বাস্তব সত্য । আমাদের দেশে নারীর এ দুরাবস্হ্যার জন্য সামগ্রিক ভাবে ই দায়ী আমাদের বিচার ব্যবস্হা যদি ও আমাদের মানসিকতা ও দৃষ্টি ভংগির ও পরিবর্তন জরুরী । তার পর ও বিচার ব্যবস্হাই প্রথম কারণ প্রত্যেক টি ঘটনার যদি সুষ্ঠ বিচার হতো তা হলে অন্তত বিচারের ভয়ে ও অপরাধীরা অপরাধ করতে অনেকটা দ্বিধা করতো তাতে ক্রমানয়ে আমাদের মানসিকতার পরিবর্তন ও ঘটতো । কিন্তু বিচারহীনতা বা বিচারে দীর্ঘ সূত্রিতার করনেই অপরাধীরা পার পেয়ে নতুন অপরাধের প্রতি উৎসাহ বোধ করছে । শিক্ষাপ্রতিষ্ঠা , অফিস আদালত বা গনপরিবহন যে জায়গা ই হউক আমরা চাইবো আমাদের নারীরা নিরাপদে থাকবে তাদের প্রতি যদি কোন অন্যায় হয় তাহলে আইন তথা বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দিয়ে দেশে আইনের শাষন প্রতিষ্ঠার উদাহরন সৃষ্টি করবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৩:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×