somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মালাউন বলছি !

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


" মালাউন " শব্দটি গত কয়েক দিন যাবৎ বিভিন্ন সোস্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিশেষ ভাবে আলোচিত ও সমালোচিত হচ্ছে । অবশ্য দীর্ঘ দিন ধরেই আমাদের সমাজ তথা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সংখ্যা গুরুদের কেউ কেউ মালাউন বলে সন্বোধন করে আসছে ।সম্ভবত ১৯৫০ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে ই হিন্দু সম্প্রদায়কে মালাউন বলে ডাকার অভ্যাসটা তাদের ভিতর শুরু হয়েছে তার পর এটা প্রকোপ আকার ধারন করে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তি যুদ্ধের সময় । ১৯৭১ সালে পাকিস্হানী বর্বোর হায়নের সাথে আমাদের দেশের তথাকথিত ধর্মরক্ষাকারীরা হিন্দু সম্প্রদায়কে মালাউন বলে হিন্দু নিধনের বিশেষ অভিযানে নেমে ছিল । তার এমন অনেক প্রমান ই আমাদের জানা । এ ঘটনা আমরা আরো বেশি করে জেনেছি চলমান একাত্তরের মানবতা বিরোধীদের বিচারের মাধ্যমে । একাত্তরে হিন্দু-মুসলিম সবাইকে গণহারে হত্যা করে ই কিন্তু পাকিস্তানিরা বলতো "গাদ্দার মালাউন " দের হত্যাকরা হয়েছে । ২৬ মার্চ ১৯৭১ গণহত্যা চলাকালীন পাকিস্তানি সেনারা অধ্যাপক ড: গোবিন্দচন্দ্র দেবকে হত্যা করে। হত্যা করার পূর্বে নাকি তাঁকে মালাউন গালি দিয়ে ই সম্বোধন করা হয়েছিল । ১৯৭১ এর ১৩ই এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরী নূতনচন্দ্র সিংহকে নিজে গুলি করে হত্যা করেন আর ঐ হত্যার সময় ও নাকি নূতনচন্দ্র সিংহকে " মালাউন " গালি দিয়েই সম্বোধন করে ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী । এমন কি উপস্থিত মুসলমানরা নূতনচন্দ্র সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করলে তাদের ভৎর্সনা করে সাকা বলেছিল , সামান্য একটা মালাউনের মৃত্যুতে এত শোক প্রকাশ করার কি আছে।

আর বর্তমান সময়ে " মালাউন " শব্দটি বিশেষ করে আলোচনায় আসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি ঘটে যাওয়া সম্প্রদায়িক নাড়কীয় তান্ডবের পর থেকে । ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠে। অভিযোগের জবাবে উত্তেজিত মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলে ওঠেন " মালাউনের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করতাছে "। যদি ও পরে মাননীয় মন্ত্রীমহোদয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন কথা বলেন নি বলে ই অস্বীকের করেছেন এমন কি চ্যালেঞ্জ ও ছুড়ে দিয়েছেন যে এমন টি প্রমান করতে পারলে তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন । মাননীয় মন্ত্রী ছায়েদুল হক কি বলেছেন না বলেছেন বা তিনি কি করবেন সে কথায় একটু পরে আসি । তার আগে জেনে নেই " মালাউন " শব্দের অর্থ ও তার সরমর্ম । মালাউন আরবী শব্দ আরবী “ملعون” থেকে উদ্ভূত যার অর্থ অভিশপ্ত অর্থাৎ আল্লাহর অভিশাপপ্রাপ্ত।আল্লাহ তালা কোন ধর্মের মানুষ সম্পর্কেই কোরানে অভিশাপ প্রদান করেনি । তবে শুধু একজনকেই আল্লাহর অভিশপ্ত বলা হয়েছে সে হল মারদুদ শয়তান । তাকেই মালাউন ঘোষণা করা হয়েছে । কেননা, সেই ইবলিস হল আল্লাহর নিয়ামত থেকে পুরোপুরি বঞ্চিত। তার সন্মান সুখ্যাতি সকল কিছুই ছিনিয়ে নেয়া হয়েছে তাই সে আল্লাহর অভিশাপ প্রাপ্ত। এখানে মুসলীম ব্যতিত ভিন্নধর্মীয় মানুষের কথা যদি বলা হয় তবে তা হবে সম্পুর্ণ ভূল কারন অন্যান্য ধর্মাবল্বীরা যদি এই দূনিয়াতে আল্লাহর অভিশাপপ্রাপ্ত ই হয়তো তাহলে তারা এক মুহুর্ত ও দূনিয়াতে বাঁচতে পারতো না । কারন তারা যদি আল্লাহর অভিশাপপ্রাপ্ত ই হতো তা হলে তারা আল্লাহর সমস্ত নিয়ামত থেকে ই বঞ্চিত হতো আর আল্লাহর নিয়ামত তথা আলো বাতাস খাদ্য পানি ও অন্যান উপাদান ছাড়া তো আর কারো বাঁচা সম্ভব নয় । তাই অন্যান্য ধর্মাবল্বীরা " মালাউন " এটা সম্পুর্ণ রুপেই ভূল । এবং যারা এমন টি বলছে বা বিশ্বাস করছে তারা পুরো পুরি ভুল পথে আছে বলেই আমার বিশ্বাস ।


এবার আসা যাক মন্ত্রী ছায়েদুল হক সাহেবের কথায় তিনি চ্যালেঞ্জ ও ছুড়ে দিয়েছেন যে তিনি হিন্দু সম্প্রদায়দের সম্পর্কে কোন হীন মন্তব্য করেন নি । জানি না নাসিরনগর সহ সারা দেশে এমন একজন মানুষ আছেন কি যে মন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহন করার মত ? আমার যত টুকু ধরনা এই চ্যালেঞ্জ গ্রহনের সৎ সহস করো ই নাই । কারন ঐ সময় মন্ত্রীর ওখানে যারা উপস্হিত ছিলেন তাদের অধিকাংশ ই ছিলেন মন্ত্রীর আস্তা ভাজন আবার কেউ কেউ ছিলেন চরম হিন্দু বিরোধী আর বাকী কেউ থাকলে ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী রাজনৈতিক দল আওয়ামীলিগের একজন সাংসদ ও মন্ত্রীর মুখ খেকে এমন কথা বের হবে তা স্বপ্নে ও ভাবতে পারেন নি । যদি ভাবতে ই পারতেন তাহলে খাদিজার উপর হামলার যে ভিডিও মোবাইল ফোনে ধরন করেছেন তেমনি কেউ হয়তো তার মোবাইল ফোনে মন্ত্রী ছায়েদুল হক সাহেবের পুরো বক্তব্যটাই ধরন করে রাখতেন । আমি আদৌ জানি না কেউ আবার মোবাইলে ভিডিও করে রেখেছেন কি না ? তবে মন্ত্রী ছায়েদুল হক হিন্দুসম্প্রদায়দের কে " মালাউনের বাচ্চা " বলুক আর নাই বলুক তিনি যে হিন্দুসম্প্রদায় ও সংবাদ মাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত তার প্রমান আমরা দেখেছি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ।

বাংলাদেশ একত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই যার জন্ম হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সবার ই আত্মত্যাগের ফসল আমদের বাংলাদেশ । কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্যি যে আল্লাহর এই পুরো দুনিয়ায় না হউক আমাদের বাংলাদেশে আসলেই হিন্দুরা অভিশপ্ত এরা মালাউন ।সব ধর্মের আত্মত্যাগের বাংলাদেশ এমন কোন হিন্দু আছে কি যে কোন তার পাশের কোন সংখ্যাগুরুর কাছ থেকে মালাউন গালিটি শোনেন নি ? হিন্দু সম্প্রদায় যদি বাংলাদেশে " মালাউন " বলে আখ্যায়িত হতে পারে তবে কেন আমি একজন মানুষ ও মুসলাম হিসেবে মালাউন হতে পারবো না ?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×