somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সব দিনগুলি (অফেরতযোগ্য :-& :-& :-& )..................(রিপোস্ট)

১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়িহীন কৈশোরে বিপুল আকাশপটে
হারাতাম অদৃশ্য পাখা ছড়িয়ে
কখন যে ঘুরে গেল সময়ের কাটা
ফুরালো যে অহেতুক পথে পথে হাটা
কিশোর বেলার দিন গেছে হারিয়ে
নাগাল পাবে না আর হাত বাড়িয়ে.....

জীবনের অনেকগুলো বসন্ত পার করে আজকে যখন পিছনের দিকে যখন তাকাই তখন হতাশ হই। সেই সব সোনাঝরা দিনগুলোর কথা ভেবে ভেবে আফসোস হয়। রমজান মাসে যখন নিজের ব্যস্ত জীবনের দিকে দৃষ্টিপাত করি তখন সেই ছোট্টবেলার রমযানের দিকে তাকিয়ে নষ্টালজিক হয়ে যায়।
প্রথম রমজানে চাঁদ দেখার পর বাসায় সবাইকে বলে রাখতাম আমি কিন্তু কালকে অবশ্যই রোজা রাখব। কিন্তু সেহরীতে যখন আব্বু আম্মু ডাকত তখন উঠতেই চাইতাম না। কিন্তু আব্বু আম্মু জানতেন সকালে উঠে ঠিকই কান্নাকাটি করব।তাই জোর করে ঘুম থেকে তুলে দিতেন।
দু চারটে খেয়ে নামায পড়তে যেতাম মসজিদে। মসজিদে বন্ধুদের সাথে পরিকল্পনা করতাম খেলার। নামাযের পর বাসায় এসে দিতাম ঘুম।
ঘুম থেকে উঠতে উঠতে দেখা যেত দশটা বেজে যেত। এরপর বাসায় সবার চোখ ফাকি দিয়ে চলে যেতাম মাঠে। রমজান মাসে আমরা খেলতাম লম্বা খেলা । ২০ -২৫ ওভারের ম্যাচ হতো। খেলতে খেলতে যোহরের আযান দিত। এইসময় খেলা টা কেন জানি বেশি জমতো। বাসার সামনে মাঠ হওয়ায় ডাকাডাকি শুরু হতো নামাযের জন্য।
যোহরের নামাযের পর বাসায় আসার পর আম্মার কড়া নির্দেশ ছিল প্রতিদিন একপারা কুরআন শরীফ পড়তে হবে। তাই কোনরকমে একপারা কোরআন শরীফ পড়ে নিতাম।
আছরের নামাযের পর ছোট্ট একটা খেলা শেষে ইফতার এর আয়োজনে শরীক হতাম।
যেদিন প্রতিবেশীর বাসায় ইফতার পাঠানো হতো সেদিন খেলতে পারতাম না বলে খুব আফসোস হতো।
ইফতার এর পর পড়ালেখা করে চলে যেতাম মসজিদে তারাবীহ নামাযে। আর নামাযে চলতে সবচাইতে বেশি দুষ্টামি।
আহ সেইসব মধুর দিনগুলি.......
আর ফিরে আসবে না।

এখন জীবন ভাসে জীবিকার জলে
স্বপ্নেরা মরে যায় সময়ে তলে
জটিল জলের স্রোতে আছি দাড়িয়ে
হায়রে কিশোর বেলা তোকে হারিয়ে
ঘড়িহীন কৈশোরে বিপুল আকাশপটে
হারাতাম অদৃশ্য পাখা ছড়িয়ে
কখন যে ঘুরে গেল সময়ের কাটা
ফুরালো যে অহেতুক পথে পথে হাটা
কিশোর বেলার দিন গেছে হারিয়ে
নাগাল পাবে না আর হাত বাড়িয়ে.....(সংগৃহীত)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×