somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের নতুন সব ফিচার-আপনার জন্য যাযা জানা জরুরী

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের বার্ষিক এফ৮ সম্মেলন এ মুহূর্তে সানফ্রান্সিস্কতে অনুষ্ঠিত হচেছ। দু দিনের এ কনফারেন্সে ঘোষণা করা হয়েছে অনেক নতুন নতুন টুল আর আপডেট।
এত সব ছোট বড় আপডেটের ভীড়ে তাল সামলানো কঠিন।তাই যেসব আপডেট বেশি জরুরী তার একটা সংক্ষিপ্ত তালিকা এখানে দেয়া হল-
• নতুন ভিডিও প্রোফাইল ইমেজ
গত বছর ফেসবুক ভিডিও প্রোফাইল ইমেজ সৃষ্টি চালু করেছিল।সাধারণ বা স্থির প্রোফাইল ইমেজকে আরও গতিশীল আর আকর্ষণীয় করার জন্য এটি করা হয়েছিল।এবার এই কাজটি সহজতর হয়েছে।

একটি নতুন টুল সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে অন্যান্য ভিডিও টুল যেমন ভাইন, ইন্সত্রাগ্রামের বুমেরাং বা MSQRD(যার মালিক বর্তমানে ফেসবুক)-থেকে সরাসরি ভিডিও আপলোড করা যাবে।
যারা ক্যামেরা অ্যাপস তৈরি করেন, ফেসবুক তাদের কাছে এই নতুন টুলটি সহজলভ্য করে দিয়েছে, যাতে তারা নানান রকম সৃষ্টিশীল অ্যাপস বানাতে পারেন।
• সেভ বাটন
২০১৪-তে ফেসবুক একটি সেভ বাটন যুক্ত করেছিলো যার ফলে ব্যাবহারকারীরা তাদের পছন্দ করা পোষ্টগুলো পরবর্তীতে পরতে পারেন।
এই সেভ বাটনটি দারুন জনপ্রিয়তা পায়-এখন প্রতি মাসে ২৫০ মিলিয়ন মানুষ এটি ব্যাবহার করে-এর ফলে এবার ফেসবুক এর কার্যকারিতা আরও বাড়িয়েছে।

এখন আপনি যদি অন্য কোন বাইরের সাইটেও থাকেন তবে সেটি আপনি আপনার ফেসবুক সেভ লিস্টে যোগ করতে পারবেন।
এটা অনেকটা পকেট ডাটার মত ব্যাপার-যেখানে আপনি সহজেই পরে ব্যাবহার করার জন্য ডাটা রাখতে পারবেন।তাছাড়া, এসব সেভ কনটেন্ট এর মাধ্যমে ফেসবুক জানতে পারবে আপনি ঠিক কি ধরণের পোস্ট বা সাইট পছন্দ করেন।
আজ থেকে বিভিন্ন পাবলিশররা তাদের নিজস্ব সাইটে ফেসবুক সেভ বাটন টি যোগ করতে পারবেন।
• মেসেঞ্জার এডস
ফেসবুক আজ থেকে Messenger Bot Platform নামে একটি গুরুত্তপূর্ণ নতুন টুল যোগ করেছে।তবে এর সবচে বড় প্রশ্নটি হছেছ মেসেঞ্জার এর সাথে অর্থনৈতিক লেনদের এর ব্যাপারটি।

মেসেঞ্জার প্রধান ডেভিড মারকাস এ বিষয়ে বলেছেন প্রাতিষ্ঠানিক ভাবে শুধু তাদের কাছেই re-engagement ম্যাসেজ যাবে-যারা আগে থেকেই সেচ্ছায় সংযুক্ত ছিল।
তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে-সিমিত আকারে মাত্র কাজ শুরু করেছে।
একটি ব্যাপারে ফেসবুককে সতর্ক থাকতে হবে যে re-engagement ম্যাসেজ কিছুটা অনধিকার চর্চার বিষয় হয়ে যেতে পারে-বিশেষ করে এক সাথ অনেক গুলো ম্যাসেজ চলে আসলে। তবে মারকাস একথা বলে আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য বিরুপ প্রতিক্রিয়া ঠেকাবার জন্য এ ধরণের ম্যাসেজ সীমিত আকারের হবে।এমনকি একটি ব্লক বাটনও থাকবে অনাকাঙ্খিত ম্যাসেজ আটকাবার জন্য।
• ভিডিও রাইটস
অনেকেই, অন্যদের ভিডিও ফেসবুকে নিজের নামে আপলোড করে দেন।তাই ফেসবুক, রাইটস ম্যানেজার নামে একটি নতুন টুল ঘোষণা করেছে।

এর ফলে একজনের ভিডিও অন্য জন কপি করতে পারবেনা, কারণ প্রথম ফাইল টিকে রেফারেন্স হিসেবে দেখা হবে।
এমনকি লাইভ ভিডিও নিয়ন্ত্রন করা যাবে, ফলে পে পার ভিউ জাতীয় বেআইনি স্ক্রিমিইং বন্ধ করা যাবে।
কোট শেয়ারিং
আরেকটি ছোট অথচ মজার সাম্প্রতিক সংযুক্তি হচেছ টেক্সট ফিচার।

যেমনটি স্ক্রীন শটে দেখা যাচেছ- এর মাধ্যমে আপনি একটি টেক্সট এর নির্দিষ্ট অংশটুকু ফেসবুকে শেয়ার করতে পারবেন-অনেকটা যে ভাবে মিডিয়াম এর মাধ্যমে টুইটারে কোট শেয়ার করা যায়।
• পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল বাস্তবতা

কনফারেন্সে ভার্চুয়াল বাস্তবতা ছিল একটি আলোচিত বিষয়।ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ এরকথা অনুযায়ী,তারা অনুসন্ধান করছেন কিভাবে একে গতানুগতিক চ্চিন্তাধারার বাইরে আরও সার্বজনীন ও প্রাসঙ্গিক করা যায়।
• আগামির পথ
ফেসবুক তার পরবর্তী দশ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেছে।সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক কিভাবে তার কর্তৃত্ব ধরে রাখতে পারে-এটি নিঃসন্দেহে একটি বড় চেলেন্জ।ধারাবাহিক গবেষণা আর বেবসা পরিকল্পনা এখেত্রে মুল ভুমিকা রাখবে।

এফ৮ কনফারেন্সের দ্বিতীয় দিনে আসছে আরও নতুন নতুন আপডেট আর ফিচার।হোয়াটসঅ্যাপস কি মেসেঞ্জার এর মত একটি ই কমার্স হাবে পরিবর্তিত হবে কিনা- সেটাও অনেকের আগ্রহের বিষয়।
মার্ক জুকারবার্গ একবার বলেছিলেন সবচে বড় ঝুঁকি হচ্ছে- কোন ঝুঁকি না নেয়া-তাই অপেক্ষা করুণ আগামী চব্বিশ ঘণ্টা!







সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×