“আমায় আমি করবো গুম”
০১ লা জুন, ২০১২ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু শুধু আসুক ঘুম,
আমায় আমি করবো গুম।
সকাল হলে দরজা ভাঙ্গিস,
ধুম্ ধুমা ধুম্ ধুম্।
দরজা ভেঙ্গে গড়ের মাঠ,
গরম বালিশ গরম খাট।
চেয়ার টাতে ঝুলানো আছে,
আরে ওটাও আমার শার্ট।
খাটের তলে প্যান্ট খানি,
আমি গায়েব কই জানি।
চিপায় চাপার সবাই খুঁজে,
বাদ পরেনা ফুল দানী।
কেউ বা করে সন্দেহ,
কাপড় ছাড়া ওর দেহ।
নাঙ্গা হয়ে ভাগলো কোথা,
মানি ব্যাগটা মার কেহ।
জানালা খোলা পর্দা টানা,
কেউ কাটেনাই গ্রিল খানা।
এইটা কি ভাই ভুতের বাড়ি,
আজব আজব কারখানা।
খোঁজা খুঁজি ক্লান্ত সবে,
সবাই বলে খুঁজতে হবে।
কালকে তো ঠিক ঘরেই ছিলো,
রাতের ভিতর কোথায় যাবে।
এ ওরে কয় দোষটা তোমার,
গুম করে কই করছো পাচার।
সময় দিলাম ফিরিয়ে আনো,
আন্দোলনে বইবে জোয়ার।
সবাই দেখছি নিজের বুঝে,
ঝগড়া ?? নাকি আমায় খুঁজে ??
এখন আমি মস্ত ইস্যু,
আমায় খুঁজে চক্ষু বুঁজে।
সবাই ভাবে ফিরবোনা আর,
ফিরায় সাধ্য কার।
তারচে ভালো স্বার্থ গোছাও,
যার যা দরকার।
চলতে থাকে হাত সাফাই,
যে যা পারিস কর কামাই।
কেউ বা বলে এতোক্ষনে,
হয়ে গেছে ঠিক জবাই।
চলতে থাকে আমায় নিয়ে,
ক্যাচ ক্যাচা ক্যাচ ক্যাচ।
লে হালুয়া টানা টানি,
আমায় নিয়ে ম্যাচ।
ছিলাম আমি বাথরুমেতে,
গিয়েছিলাম হিসু দিতে।
হিসু দিতে গিয়ে বাবা,
চাইনা কারো ইস্যু হতে।
বাথরুমের ওই দরজা টাতে,
শুনেছি যা কানটা পেতে।
আসলে ভাই কেউ কারো না,
সব এসেছে স্বার্থ নিতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫
অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুন