somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি !! বাঁচাও চাষী !!

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাছে ভাতে বাঙ্গালী আমরা কথায় আছে। মাছ আর ভাত ছাড়া বাংলাদেশের বাঙ্গালীকতা যেমন বেমানান তেমনি কৃষক ছাড়াও বাঙালি পনা যেন বেমানান। হয়তো কিছুদিন পর মাছে ভাতে বাঙালি থাকবো না আর আমরা। এমনিতেই আগের মত যেখানে সেখানে বিলে ঝিলে মাছ পাওয়া যায় না। আধুনিকতায় আর যুগের পরির্বতনে সব বিলুপ্তির পথে নেই বলতে গেলেই চলে। আগে যখন ছোট বেলায় স্কুল ছুটি পেতাম , ছিপ নিয়ে বের হতাম মাছ ধরতে। যেখানে সেখানেই প্রায় মাছ পাওয়া যেত ছিপে। যে মাছ গুলো বর্ষায় পুকুর ভেসে আসতো। কিন্তু এখন একটা পুকুর ছেঁচে একটা ছিপে ওঠা পুঁটী পাওয়া যাবে কিনা সন্দেহ। নেই সেই শৈশব। এগুলো জাষ্ট সৃতি।
হারিয়ে গেছে আগের সেই মাছের জাতিটা। স্বাদ ও হারিয়ে গেছে ।

কিছুদিন পর এরকম ধান চাষীও হারিয়ে যাবে। তখন হয়তো প্রধান খাবার আর ভাত থাকবে না। থকলেও চাল কেনার সার্মথ্য সাধারন মানুষের থাকবে না। রুটু বা অন্য কিছু হবে মুখ্য খাবার। যেভাবে তেলের দাম সারের দাম বেড়েই চলেছে। অবাক লাগতে পারে বিষয়টা আপনার কাছে।
আজ চাচাতো ভাইয়ের সাথে অনেক দিন পর মন খুলে কথা হলো।
ওকে বললাম যে চাষাবাদ কেমন চলছে?
বললো ভালোই বাট আগের মত না। চাষ করে টাকায় উঠে না। ধানের জমিতে এখন আখ লাগিয়ে ফেলে রাখি না হলে খালি জমি পড়ে থাকে।
কেন?
আমাকে ও হিসাব দিলো যে ভাবে- তুলে ধরলাম নিচে।



এক বিঘা জমি চাষ করতে যা খরচ হয়।
জমি তৈরি করনে ৩ জনের মুজুরি/জন খরচ= ১৭০x৩=৫১০ টাঁকা
৫ ট্রলি জৈব্য সার= ৫x৩০০= ১৫০০ টাকা
ধান লাগানোর পর সার খরচ= ২৫০০ টকা।
ধানের বীজ বা চারা খরচ= ১৫০০ টাকা
ধানের চারা রোপনে মুজুরি খরচ= ৩ জন x ১৭০ = ৫১০ টাকা
কমপক্ষে চারবার আগাছা পরিষ্কারে জন / মুজুরি খরোচ= ৪ বার x ৪ জন x ১৭০= ২৭২০ টাকা
চাষের জমিতে ধানে পানি দেওয়াতে পানি খরচ= ৩৫ লিটার ডিজেল x ৭০ টাকা= ২৪৫০ টাকা
এবার ধান কাটা গোছানো বাসায় নিয়ে আসা ধান ঝাড়াতে জন লাগে মোট ধরুন ৩+২=৫ জন
ধান ঝাড়া বা গোছানো তে খরচ= ৫x১৭০=৮৫০ টাকা।
এই হলো মোটা মুটি খরচ। আসুন এবার সব যোগ দিয়ে টোটাল এমাউন্টে আসি।

৫১০+১৫০০+২৫০০+১৫০০+৫১০+২৭২০+২৪৫০+৮৫০ = ১২৫৪০ টাকা।
১২৫৪০ টাকা খরচ হয় এক বিঘা ধান চাষ করতে।
এবার এক বিঘা ধান চাষে মোট ধান উৎপন্ন হয় ২০ মন ধান। মন প্রতি ধানের দাম র্সবচ্চো ধরুন ১১০০ টাকা। এবার ২০x১১০০ = ২২,০০০ টাকা।

আসুন লাভ কত দেখি একটু।

মোট আয় = ২২,০০০/-
মোট ব্যয় = ১২,৫৪০/-
--------------------------------------
মোট লাভ= ৯,৪৬০/-

এক বিঘা ধান চাষ করতে সময় লাগে মোট ৩ মাস।
এবার ৩ দিয়ে যদি ৯.৪৬০ টাকা ভাগ করি তাহলে প্রতি মাসে ইনকাম চাষির = ৩১,৫৩.৩৩৩/-

এবার বলুন ৩১৫৪ টাকায় কি একজন চাষির সংসার চলে?
দুদিন পর পর ডিজেলের দাম বাড়ে , সারের দাম বাড়ে কিন্তু বাড়ে না চাষির ধানের দাম।
চাষি খেয়ে থাক আর না খেয়ে থাক তাতে তো সরকারের মাথা ব্যাথা নেই। সংসদে নতুন বাজেট পাস হলেই হলো। অর্থনিতিবিদ/ রাজনিতিবিদ দেশে অনেক আছে কিন্তু কখনো এভাবে কখনো চাষির বাজেট টা একটু হিসাব করে দেখেন না। এই চাষীও তো মানুষ।
চাষীরা চাষ ছেড়ে রিক্সা ধরেছে হাতে , অথচো যেখানে তার হাতে থাকার কথা ধানের গোঁছা।
এজন্য নতুন বাজেটে প্রতি বছন ভারত থেকে চাল আমদানি করা হয়।
দেশেতো জমির অভাব পড়েনি। পড়েছে চাষির অভাব। কিন্তু কেনো অভাবটা পড়েছে সেটা তো খতিয়ে দেখে না কেউ।কিছুদিন আগেও তো ভারত থেকে বাল আমদানি হত না । তখন কি চাষীরা চাষ করতো না?
যেখানে ধান চাষ বিলুপ্ত হচ্ছে সেখানে বাজেট হয় প্রতিরক্ষার জন্য অস্ত্রের বাজেট। চাষীর পেটে লাথি দেওয়া বাজেট।
এমেরিকা উন্নত রাষ্ট্র , তবুও এমেরিকার বাষরিক আয়ের ৩৭% আয় আসে চাষ থেকে। সেখানে বাংলাদেশের কত র্বতমান??
আপনার ফোয়ালে গরু আছে হালের জন্য নেই শুধু লাঙল , তাই বলে গরু বেঁচে লাঙ্গল কেনার মানে হয় না। গরু নেই তো লাঙ্গল কি করবেন? আমাদের দেশের অবস্থাটাও ওভাবেই যাচ্ছে।
এই বিষয় গুলো কি কখনই সরকার দেখবে না ? না এভাবেই শেষ হবে ধিরে ধিরে? ্র
হয়তো বা কবিদের লিখে যাওয়া কবিতা গুলো যখন আমাদের ছেলেমেয়ে পড়বে, কিন্তু তখন চাষীদের অস্তিত্ব থাকবে না । তখন ছেলেমেয়েরা বলবে বাবা ধান চাষী কি ?

কখনো কি সুস্থ ব্যবস্থাপনা আসবে না??
সবই ঠিক আছে প্রয়োজন সুষ্ঠ একটা ভাবনা, সৃজনশীল ও চিন্তা চেতনা।

আমরাও পারবো চাল রপ্তানি করতে শুধু একটু সুযোগ দরকার। সেটা কি সরকার কখনো দিবে না ?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×