আল্লাহ আসলে কি চান তার বান্দাদের কাছে , আজকের ইসলামিক সন্ত্রাসবাদের যুগে এটা একটা ভালো প্রশ্ন বলেই আমি মনে করি | আল্লাহ ঠিক কি চান ? উনি কি বান্দাদের কাছে কাফেরদের রক্ত চান ? না , বান্দাদের নামাজ চান ? না, উনি বান্দাদের রোজা চান ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে আল্লার সংজ্ঞা নির্ণয় করতে হবে | আল্লা সর্বশক্তিমান , দুই জগতের মালিক , মহান স্রষ্টা ইত্যাদি | এসব তো সর্বজনসিদ্ধ মত | তা এহেন আল্লার কি কিছু চাহিদা আছে ? প্রথমত, চাহিদা কার থাকে ? যার কোনো কিছুর অভাব থাকে তারই চাহিদা থাকে | এটা তো আমরা সবাই জানি | তা প্রশ্ন হলো আল্লাহের কি কিছুর অভাব আছে যা তিনি বান্দাদের কাছ থেকে চাইতে পারেন ? কিসের অভাব ? যদি আমরা ধরে নেই যে আল্লার কিছুর অভাব আছে তাহলে আমাদের আল্লার সংজ্ঞাটাই পাল্টাতে হয় যে আল্লা সর্বশক্তিমান, সব কিছুর মালিক যেটা আমরা আগে স্বীকার করে নিয়েছি | সুতরাং এহেন মালিকের যে কোনো কিছুর অভাব থাকবে না সেটাই স্বাভাবিক |
তাহলে মানুষ যে বলে আল্লাহ এই চায়, ওই চায় | এখানে বুঝতে হবে যে মানুষ আল্লাকে খুশি করার জন্য হত্যার মত নোংরা কাজও করে থাকে , এবং অনেক কিছু দুষ্কর কাজ করে থাকে সেসব শুধুই ফালতু কথা | দ্বীন দুনিয়ার মালিক আল্লার মানুষ কেন কোনো জীবের কাছ থেকেই কিছুর প্রয়োজন নেই | তাঁর স-অ-ব আছে | কারুর কাছ থেকে কিছুরই প্রয়োজন তাঁর নেই | মানুষই আল্লাকে চায় | মানুষ যেহেতু সীমিত ক্ষমতার অধিকারী সেহেতু মানুষের অভাববোধ আছে | আল্লার অভাব মানুষ খুব বেশি বোধ করে তাই আল্লাকে সে পেতে চায় | পেতে গেলে সে আল্লাকে খুশি করার জন্য অনেক দুষ্কর কর্ম করে থাকে | কিন্তু খুশি মানে তো দুঃখের নিবারণ | কিন্তু সর্বশক্তিমান , দিন দুনিয়ার মালিক আল্লার কোনো দুঃখ নেই ও অভাবও নেই | তাই তাঁর খুশিও হওয়ার প্রশ্ন ওঠে না | সুতরাং মানুষের এইসব কর্মকান্ড একরকম ব্যর্থই বলা যেতে পারে |
তাহলে মানুষের কি হবে ? মানুষ কি করতে পারে ? মানুষ শুধু নিজের হৃদয়ের ময়লা পরিষ্কার করে হৃদয়ের আয়নায় আল্লাকে দেখতে পারে | একমাত্র জীবের হৃদয়েই আল্লার ছবি আঁকা আছে | জীব -সে মানুষ পশু জিন যাই হোক না কেন | সে শুধু আল্লাকে দেখতে পারে , নিজেকে আল্লার সাথে একাত্ম করতে পারে | এইটুকু সে তার অভাববোধ থেকে করতে পারে | আর যে মুহুর্তে সে আল্লার সাথে এক হয়ে যায় তখনি তার সমস্ত অভাব দূর হয়ে যায় | এটাই মানুষের সত্য |
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



