somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লার ইচ্ছে

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গল্পটা সীমা বলের সুফি গল্প সংকলন "সুফি সৌরভ"-এ "মুক্তর নাম আয়াজ" নামে বেরিয়েছিল | এটার অবলম্বনে আমি আমার এই গল্প লিখছি |

এক সম্রাট তার সভাসদদের সামনে এক প্রকান্ড মুক্তো রেখে জিজ্ঞাসা করেছিলেন যে এর দাম কত হবে | উজির বললেন এর দাম অমূল্য , দোষটা রাজ্যের সমান ইত্যাদি | সম্রাট তাকে মুক্তটা গুড়ো করতে বললেন | উজির বললেন এমন কাজ তিনি করতে পারেন না | এই মহামূল্যবান মুক্ত তিনি কিছুতেই নষ্ট করতে পারেন না | সম্রাট একই কথা তাঁর খাজাঞ্চিকে জিজ্ঞাসা করলেন | খাজান্চিও এই মুক্তর সম্বন্ধে অনেক বড় বড় কথা বললেন | সম্রাট মুক্তটা ভাঙ্গতে বললে খাজাঞ্চি বললেন মুক্তর চেয়ে তার মাথাটা ভাঙ্গা সোজা | দিনের শেষে সম্রাটের নজর পড়ল দরজায় দাঁড়িয়ে থাকা দরিদ্র মেষপালক আয়াজের দিকে | আয়াজ সম্রাটকে ভালবাসে | সম্রাট মুক্তটাকে ভাঙ্গতে বলতেই আয়াজ সেটা ভেঙ্গে দিল | দরবারিরা আয়াজকে ছিঁড়ে খেয়ে ফেলে পারলে | কিন্তু সম্রাটকে আয়াজকে রক্ষা করে বললেন : এই হলো আমার আসল মুক্তো |

গল্পটার সুগভীর তাত্পর্য আছে | সম্রাট হলো আল্লাহ | আয়াজ হলো আল্লার প্রকৃত প্রেমিক | আল্লার দরবারীরা হলো আল্লার নকল প্রেমিক | এদের কাছে আল্লার ইচ্ছের চেয়ে বড় জাগতিক সম্পদ | কিন্তু আয়াজের কাছে জাগতিক সম্পদের চেয়ে বড় হলো আল্লার ইচ্ছে | তাই সে আল্লার দরবারের মুক্তোর মত মর্যাদা পেল | গল্পটার শিক্ষা হলো : আল্লার ইচ্ছে জাগতিক বস্তুর চেয়ে বেশি দামী আল্লার প্রেমিক সুফিদের কাছে |

আজকের পটভূমিকায় এই গল্পের প্রয়োজন আছে | আল্লা আজকে হিংস্র হায়েনা দিয়ে ঘিরে আছেন | এই উজির খাজাঞ্চি এরা হলো সেই হিংস্র হায়েনার দল | এরা কেউ ইমাম , কেউ মৌলবী, কেউ বা স্বঘোষিত ধর্মগুরুর দল | এদের কাছে আল্লার ইচ্ছের চেয়ে জাগতিক বস্তুর কদর বেশি | এরা শুধু নামেই আল্লার পার্ষদ , কাজের বেলায় আল্লার নামে জাগতিক বস্তুর পূজা করে | এদের ভিড়ে আয়াজের মতন আসল প্রেমিকেরা আল্লার কাছে পৌছতে পারে না | এরাই তৈরী করেছে ইসলামিক স্টেটের মত জঙ্গি দল যারা শুধুই জাগতিক বস্তু (ক্ষমতার অধিকার) চায় |

এই গল্পের আরো একটা শিক্ষা হলো যে আল্লা তাঁর বান্দাদের পরীক্ষা নেন | যখন আল্লার পরীক্ষায় ( মুক্তো ভাঙ্গা) প্রেমিকেরা উত্তীর্ণ হন তখন আল্লা তাদের বুকে টেনে নেন | জাগতিক হায়েনার দল (আল্লার পার্সদেরা) তাদের ছিঁড়ে খায় , কিন্তু আল্লার দরবারে তারাই মূল্যবান মুক্তোর মর্যাদা লাভ করেন |

সেইজন্য আপনারা আল্লার ইচ্ছেকে গুরুত্ব দিই আর জাগতিক বস্তুকে ত্যাগ করি | জগতের মুক্তোকে ত্যাগ করে আল্লার দরবারে প্রকৃত মুক্ত হয়ে উঠি |
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×