এটা ইসলামিক স্টেটের নতুন কৌশল | এতে করে ওরা উচ্চশিক্ষিত ও বিত্তশালী পরিবারের ছেলেদের টার্গেট করছে আর তাদের দিয়ে নাশকতার কাজ করাচ্ছে | এতে দুটো সুবিধে : ১] পুলিশ সন্দেহ করবে না কারণ নিম্নবিত্ত লোকেদের জঙ্গি ইমেজ আছে পুলিশের চোখে , উচ্চবিত্তদের সেরকম ইমেজ নেই | ২] পুলিশ উচ্চবিত্তদের গায়ে সহজে হাত দিতে পারবে না | এছাড়া এই পদ্ধতির আরো যে সুবিধে আছে তা হলো উচ্চবিত্ত শিক্ষিত যুবকেরা মেধা আর প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত | কাশ্মীরের বুরহান ওয়ানি থেকে বাংলাদেশের গুলশান হত্যাকান্ড থেকে পশ্চিম বাংলার তথ্য পাচারের দায়ে গ্রেপ্তার জঙ্গিরা : সব্বাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সিদ্ধহস্ত | আর এখানেই বিপদ |
বিপদটা হলো যে একবার যদি পুলিশের কাছে উচ্চবিত্তদের সন্ত্রাসবাদী ইমেজ তৈরী হয় , তাহলে তা সহজে মুছবার নয় | এতে শিক্ষিত ছেলেমেয়েরা ভয়ঙ্কর বিপদে পড়বে | সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইন্নোসেন্ট পাবলিক নিজের অজান্তেই জঙ্গিদের দোস্ত হয়ে যাবে | পরে তার জীবন বরবাদ হয়ে যাবে | এমনিতেই গণতান্ত্রিক সরকার মধ্যবিত্তদের দেখেনা, তায় যদি একবার সন্ত্রাসবাদী ট্যাগ লেগে যায় , তাহলে মধ্যবিত্তের সর্বনাশ | শিক্ষিতরা তো বেশিরভাগই মধ্যবিত্ত |
শুধু আল্লার কাছে প্রার্থনা করুন যে আল্লা যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি পার করে দেন |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

