আমরা বেশিরভাগই ছাত্রজীবনে নোটস বানাই | কর্মজীবনেও কেউ কেউ বানাই | কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে যে নোটস কিভাবে বানাতে হয় ? অর্থাৎ কোন জিনিষটা নোট করার যোগ্য ? এই প্রশ্নের উত্তর দেবার আগে আসুন দেখি আমরা নোটস কেমন করে বানাই ?
ছাত্রজীবনে নোটস মানে হলো একটা টেক্সট বই আর পাঁচটা রেফারেন্স বই মিশিয়ে তৈরী খিচুড়ি | স্বদে উপাদেয় , পরীক্ষায় পাশ যোগ্য | কখনো নোটস মানে স্যার বই দেখে হুবহু বলে যাচ্ছেন আর আমরা লিখে যাচ্ছি, যেমনটা আমি আমার আইনশিক্ষার সময়ও দেখেছি | কখনো এটার মানে হলো প্রশ্নোত্তরের ভঙ্গিতে বইয়ের বিষয় লেখা | বাজারে ঠিক এইজাতীয় নোটস কিনতে পাওয়া যায় | কিন্তু এগুলির কোনটাই নোটস নয় | তাহলে নোটস কি ?
মারিয়াম ওয়েবষ্টার অভিধানে আছে যে "কোনো জিনিস যা আশ্চর্য, অদ্ভুত, দৃষ্টি আকর্ষণকারী , তা নোট করার যোগ্য |" এই সংজ্ঞা মেনে নিলে উপরের যাবতীয় প্রচলিত নোটস গুলিকে বাতিল করতে হয় | কারণ ঐগুলির মধ্যে কোনো অদ্ভুত বা আশ্চর্য ব্যাপার নেই | নেহাত পাতি কপি | এইভাবে শিক্ষাব্যবস্থায় ধস নামিয়ে যুবশক্তির মাথা চিবিয়ে খাওয়া হচ্ছে | আসুন দেখা যাক অভিধানের সংজ্ঞা অনুযায়ী নোটস বানাতে গেলে কি করা উচিত ?
আগে জানতে হবে কোনো বিষয়ে অদ্ভুত কি আছে ? তারপর সেটা নোট হবে | যেহেতু আমি আইনজীবী সেহেতু আইনের ব্যাপারেই বলি | মহিলাদের সুরক্ষা আইন মহিলা ঘেঁষা বা একপেশে | এখন আইন কখনো একপেশে হয় না এটা সাধারণ নিয়ম | এর ব্যতিক্রম হলো ভারতের মহিলা সুরক্ষা আইনগুলি | তাই এটা আশ্চর্য এবং নোট করার যোগ্য | এই উদাহরণ থেকে বুঝা গেল আশ্চর্য তথা ব্যতিক্রমকে জানতে গেলে আগে স্বাভাবিক কি তা জানতে হবে | স্বাভাবিককে যত ভালোভাবে জানতে পারব অস্বাভাবিককে ততই তাড়াতাড়ি চিনতে পারব | তবেই আমরা ভালো নোটস তৈরী করতে পারব | এর মানে নোটস তৈরির আগে বিষয়টা সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকবে | তবেই তো অসাধারণকে খুঁজে পাওয়া যাবে |
এই ব্যতিক্রম থেকেই ফিলোসফি তথা দর্শনশাস্ত্রের শুরু | অর্থাৎ রিসার্চ-এর শুরু | তাহলে ভালো অনুসন্ধান বা রিসার্চ করতে গেলে আগে ভালো নোটস বানানো শিখতে হবে | নোটস বানানো এক কলা বিদ্যা | অনুশীলন ছাড়া এটা করা সম্ভব নয় | পরীক্ষায় পাশ করতে গেলে বই পড়লেই হলো | অন্তত আমি তো ঐভাবেই পাশ করেছি | তার জন্য নোটস লাগে না | এইভাবে নোটস এর নাম মজার ছত্রিশ ভাজা পরিবেশিত হচ্ছে তাই তো ভালো রিসার্চ স্টুডেন্ট তৈরী হচ্ছে না এই বঙ্গে | সব্বাই রিসার্চ টাকেও টুকে মেরে দিচ্ছে |
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



