somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানের কথা

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্ট খুব কম ব্লগারই পড়বে | তবু এটা দেয়া জরুরি মনে হলো | মুসলমান সমাজটাকে সমগ্রতার সাথে পর্যালোচনা করাটা খুবই জরুরি | এই শিরোনামে ২০১২ তে সৌমিত্র দস্তিদার একটা ডকুমেন্টারী বানিয়েছিলেন যার কথা অনীকের পুজাসংখ্যায় পড়লাম | পড়ে মনে হলো ভদ্রলোক মুসলিম সমাজের একটি মাত্র দিকই দেখিয়েছেন | একটি মাত্র ডাইমেনশন দেখিয়েছেন | কিন্তু সবটা দেখাননি | সবটা দেখালে তবেই বুঝতে পারা যাবে মুসলিম সমাজের অবস্থাটা কি আর আমাদের ঠিক কি কর্তব্য | সেই চেষ্টাটাই এই লেখাতে করতে চাই | ঈশ্বর আমার সহায় হন |

মুসলিম সমাজকে দুটি বড় ভাগে ভাগ করা যায় : বঞ্চনা আর আগ্রাসন | বঞ্চনার আবার দুটি ভাগ আছে : বিধর্মীদের দ্বারা বঞ্চনা আর স্বধর্মীদের দ্বারা বঞ্চনা | আসুন একে একে দেখা যাক |

১] বঞ্চনা

ক] বিধর্মীদের দ্বারা বঞ্চনা

এইটি বহুল প্রচলিত | সৌমিত্রবাবু এইটি আমাদের দেখিয়েছেন | এইটি আমরা স্পষ্টভাবে জানি | হিন্দুরা মুসলিমদের বঞ্চনা করেছে | বহু জায়গায় স্রেফ মুসলিম বলে কোনো এক ব্যক্তি সম্মান পাননি | কলকাতার মত অভিজাত শহরেও স্রেফ মুসলিম বলে কোনো হিন্দু বাড়িওয়ালা ঘর দিতে রাজি হয় নি | মুসলিম বলে সরকারী চাকরি পায়নি এমন মেয়েও আমরা দেখেছি | আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি | আমাদের ফ্ল্যাট বাড়িতে একটা মুসলিম মেয়ে ময়লা নিতে আসে | ধরুন তার নাম আমিনা | তাকে তার মুসলিম নামে কেউই ডাকতে রাজি নয় | একজন ডাকসাইটে ফ্ল্যাট ওনার যিনি সার্ভিস চার্জ কখনই দেন না তিনি তার নাম বদলে দিলেন পদ্ম | হিন্দু নাম | ওই নামে তিনি ডাকতে ভালবাসেন | আমার মা তাকে ডাকে বউ বলে | বাবা ডাকে বৌমনি বলে | কিন্তু কেউই তাকে আমিনা বলে ডাকে না | এটা যে একটা লোককে কত বড় অপমান এই বোধটাই কোনো শিক্ষিত হিন্দুর নেই |

সংখ্যালঘু উন্নয়ন বলে এদেশে কিছু নেই | মুসলমানদের কেউ হিন্দুস্থানে ভালো করে জানেও না | হিন্দুদের কাছে মুসলমান মানে টুপি-দাড়ি-বিরিয়ানি-গরু-তিনটে বিয়ে-তালাক-দরবেশ-সুফি-কাওয়ালী-বাংলাদেশী-শায়েরী ইত্যাদি | কিছু কিছু লোকের কাছে মুসলিম মানেই সন্ত্রাসবাদী | কিন্তু মুসলিমরা যে সবাই এরকম নয় সেটাই কেউ জানতে চায় না | উপরের ইমেজ পাকিস্তানি মুসলিমদের ক্ষেত্রে খাটে কিন্তু বাংলাদেশী মুসলিমদের ক্ষেত্রে খাটে না | আরবীদের ক্ষেত্রে তো নয়ই | ইসলাম দুনিয়ার যেখানে যেখানে গেছে সেখানকার লোকসংস্কৃতিকে আপন করে নিয়েছে | বাংলাদেশী মুসলিমদের ইমেজ হলো টুপি-দাড়ি-ঝিঙে পোস্ত-গরু-একটা বিয়ে-তালাক-বাউল-বাংলা গান-কবিতা ইত্যাদি | পাঠক দয়া করে শুধরে দেবেন | আবার উচ্চশিক্ষিত মুসলিমদের ওয়ার্ল্ডওয়াইড ইমেজ হলো টুপি নেই-দাড়ি নেই-যেকোনো খাবার-একটা বিয়ে-তালাক-মসজিদ-পাশ্চাত্য গান ইত্যাদি | কমিউনিস্ট সেকুলার মুসলিমও আছে | তাদের সাথে হিন্দুদের খুব একটা ফারাক নেই | উদাহরণ এই বঙ্গের কম্মুনিস্য় নেতা মহম্মদ সেলিম | কোনদিন নামাজ পড়েনি | সুতরাং হিন্দুদের মুসলমান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই | তারা শুধু তাদের দেশভাগের গায়ের ঝাল মেটায় |

আমরাই আজ মুসলিমদের দ্বিতীয় শ্রেনীর নাগরিক বানিয়েছি ভারতে | এই বঙ্গের জনসংখ্যার ২৫% মুসলিম কিন্তু সরকারী চাকরিতে তারা মাত্র ২%| স্কুল কলেজ গবেষনাগার কোথাও তারা সেভাবে নেই | রাজনৈতিক দলগুলির নীতি নির্ধারণে তারা নেই | আমি একটি মুসলিম রাজনৈতিক দলের খুব অভাব বোধ করছিলাম যারা মুসলিমদের স্বার্থরক্ষা করবে | মুসলিমদের জন্য লড়বে | এদেশে হিন্দু দল আছে সেকুলার দল আছে, দলিত্দেরও দল আছে কিন্তু মুসলিমদের কোনো রাজনৈতিক দলই নেই | আমরা হিন্দুরা হতেই দেই নি |

আরো একভাবে হিন্দুরা মুসলিমদের বঞ্চিত করে | তা হলো মাদ্রাসা শিক্ষাকে লুপ্ত না করে | এই মাদ্রসা হলো নরকের সিংহদুয়ার | এইখান দিয়েই একটা মুসলিম মৃত্যুর পথে এগিয়ে যায় | আমরা কেন মুসলিমদের ইংরাজি সেকুলার শিক্ষা বাধ্যতামূলক করিনি ? কেন তাদের কোরানের সেকুলার ব্যাখ্যা পড়াইনি ? ইংরাজি মাধ্যমেও মুসলিমদের কোরান পড়ানো যেত এবং তা সেকুলার হতো | তাহলে তো মুসলিমরা এইভাবে মরত না |

খ] স্বধর্মীদের দ্বারা বঞ্চনা

মুসলিমরাও অনেক সময় মুসলিমদের বঞ্চনা করে | সেটা দেখা যায় যখন তারা ফতোয়া দেয় যে মেয়েরা পড়াশুনা করতে পারবে না | তাদের ঘরকন্না করতে হবে | পাকিস্তান এর অন্যতম উদাহরণ | সেখানে শুধু নারীশিক্ষা ইসলামের নামে বন্ধ হয় নি | সেখানে ইসলামের নামে অনেক ভেদাভেদ আর বঞ্চনা দেখা গেছে | সিন্ধি, বালুচ, পাঞ্জাবি, ইত্যাদি লোকেরা যদিও মুসলমান তবুও একে অপরকে দেখতে পারে না | আজ বালুচিস্তান স্বাধীনতা দাবি করছে | ভারতীয় মুসলমানদের পাকিস্তানি মুসলমানরা মোহাজির বলে | তাদের তৃতীয় শ্রেনীর নাগরিক করে রাখা হয়েছে | আরবী মুসলিমরা অন্য কোনো দেশীয় মুসলিমদের ভালো চোখে দেখে না | আরবে ব্যবসা করতে গেলে বিদেশী মুসলমানদের একজন আরবি মুসলমানকে পার্টনার করতেই হবে | নাহলে ব্যবসা হবে না | এইসব নানাবিধ বঞ্চনা দেখা যায় | আফগানিস্তানে তালিবানরা আফগান মুসলিমদের হাজারা নাম দিয়ে ঘৃনা করত |

২] আগ্রাসন

বিধর্মীদের দ্বারা মুসলিমদের বঞ্চনাকে হাতিয়ার করে একদল সুবিধাবাদী স্বার্থপর লোক বঞ্চিত মুসলিমদের খেপাচ্ছে | তাদের বক্তব্য বিধর্মীরা কাফের | তাদের মেরে ইসলামের শাসন আনলেই মুসলিমদের বঞ্চনা বন্ধ হয়ে যাবে | ইসলামিক স্টেট থেকে শুরু করে জামাতে ইসলামী বাংলাদেশ ইত্যাদি সমস্ত টেররিস্ট গ্রুপের একটাই স্লোগান : বিধর্মীদের মেরে ইসলামী শাসন নিয়ে আস | শরিয়ার শাসন নিয়ে আসো | তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে | সব বঞ্চনার সমাপ্তি হবে | শুধু তাই নয় এরা পরলোকেও চলে গেছে | এরা বলছে যে শুধু ইহজীবনেই সুখী হবে তা নয় , পরলোকেও সুখী হবে | লক্ষ লক্ষ বঞ্চিত নিপীড়িত মুসলিম এই কথায় নেচে টেররিস্ট হয়ে যাচ্ছে | আর আত্মহত্যা করছে | এই পথ জীবনের নয় মুসলিমদের কাছে এটা মরণের পথ | কি নারী কি পুরুষ, কি অশিক্ষিত কি উচ্চশিক্ষিত সব্বাই এই মোহে যাচ্ছে | আর মারা পড়ছে |

এছাড়াও দারিদ্র্যও একটা কারণ | কিন্তু দারিদ্রের কারণ বঞ্চনা | যে বঞ্চিত হতদরিদ্র মুসলিম ইহলোকে পেট্রো ডলার আর পরলোকে স্বর্গসুখের খোয়াব দেখে জিহাদী হচ্ছে তাকে আমরা , যারা তাকে বঞ্চিত করে রেখেছি, ঠিক কতটা দোষ দিতে পারি ? সে কোনটাই পাচ্ছে না | না ইহলোকে অর্থ না পরলোকে সুখ | আমরা হিন্দুরা কি এক্ষেত্রে যথেষ্ট দোষী নই ?


আমাদের স্বীকারোক্তি

আমরা হিন্দুরা এক মহান পাপ করছি | মুসলিমদের বঞ্চিত করে আমরাই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি | আমরা বঞ্চনা না করলে ওরা হয়ত জিহাদী হয়ে যেত না | হয়ত ওরা বেঁচে থাকত | হয়ত ওদের জীবন সুস্থ সুন্দর হতে পারত | কিন্তু ওদের আমরা কোনো সুস্থ জীবন দিতেই চাইনি | অন্ধ ধর্মীয় নোংরামি আমরা শুধু ওদের ওপর ছুড়েছি | আর সেটাই আজকে আমাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে মুসলিম সন্ত্রাসবাদ নাম নিয়ে | আমরা বিধর্মীরা সুতরাং এর জন্য পরোক্ষ ভাবে দায়ী |

আমাদের কর্তব্য

সুতরাং আমাদের এগিয়ে আসতে হবে মুসলিমদের দিকে | তাদের সমস্যা বুঝতে হবে | তাদের আশ্রয় দিতে হবে | তাদের সেই শিক্ষা দিতে হবে যার দ্বারা তারাও আমাদের মত সুস্থ জীবন কাটায় | তাদের বঞ্চনা সর্বতভাবে বন্ধ করতে হবে | ওই পুরনো লাইফস্টাইল ভুলে যেতে হবে | এইভাবেই আমরা মুসলিম সন্ত্রাসবাদ কিছুটা হলেও কম করতে পারি | মুসলিমদের সংগঠিত করতে হবে | তাদের সেকুলার ইংরাজি মাধ্যমের শিক্ষা দিতে হবে | কোরানের সেকুলার ব্যাখ্যা , বিশেষ করে সুফি ব্যাখ্যা শিখাতে হবে যাতে করে ওরা ওই সন্ত্রাসীদের কবলে না পড়ে |

দ্বিতীয়ত মুসলিমদেরও একটা কথা বুঝতে হবে | যে বা যারা তাদের বঞ্চনামুক্তির গল্প শোনাচ্ছে তারাই কিন্তু মুসলিম দেশে মুসলমানদের শোষণ করে চলেছে | পাকিস্তান আর ওপেক দেশগুলিত ধনী দরিদ্রের ভেদ প্রচন্ড | ধনী দরিদ্র উভয়েই মুসলিম | কিন্তু ধনীরা দরিদ্রদের এক পয়সাও দেয় না | ইসলামী শাসন এলে জিহাদিদের অবস্থাও কিন্তু ঐরকমই হবে | তাদের খোঁজ নিতে হবে যে এইসব জিহাদিরা মারা গেলে তাদের পরিবারের সঙ্গে কি করা হয় | তাদের পরিবারকে ঠিক কতটা সুরক্ষা দেয়া হয় | কত টাকা পয়সা দেয়া হয় | এইগুলির প্রপার জানা উচিত | তারপর যা ভালো বোঝে সেটা করা উচিত |
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×