somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের তালাক বিদ্বেষ

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ভারতে তালাক প্রথার বিরুদ্ধে হিন্দুদের আন্দোলন শুরু হয়েছে | মহামান্য সুপ্রিম কোর্ট তালাক প্রথাকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন | জোর প্রচার চলছে মুসলিম মেয়েদের বঞ্চনার কারণ হচ্ছে তালাক প্রথা | তিনবার তালাক বললেই নাকি বিয়ে ভেঙ্গে যাচ্ছে | হিন্দুদের এমনটা নয় | অতএব বঞ্চনা | অতএব তালাক তুলে দাও | কিন্তু কিছু বিষয় যে কিভাবে সুপ্রিম কোর্ট-এর নজর এড়িয়ে গেল সেটা বুঝলাম না | বিষয়গুলি নিচে একে একে দিলাম :

১] তালাক দুভাবে দেয়া যায় : মৌখিক আর লিখিত | দুই ক্ষেত্রেই দুইজন সাক্ষীর দরকার পড়ে | এছাড়াও তালাক তখনি দেয়া যায় যখন স্ত্রী ঋতুস্নাত হয় না | এবং দুটো ঋতুর মাঝে স্বামী সহবাস করে না |

২] তালাক পেলেই মেয়েরা শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারে না | তাদের কিছুদিন থাকতে হয় | এই সময়টাকে ইদ্দাত বলে | এর সাথে হিন্দু ডিভোর্সের ক্ষেত্রে কোর্ট-এর টালবাহানা পিরিয়ড-এর মিল আছে |

৩] এই ইদ্দতের সময় স্বামী চাইলে আবার স্ত্রীকে গ্রহণ করতে পারে | এটাকে রুজু বলা হয় | এই কাজেও দুজন সাক্ষী লাগে |

৪] যখন ইদ্দাতের পরেও স্বামী স্ত্রীকে নেয় না , তখন ডিভোর্স কমপ্লিট হলো | স্ত্রীকে তখন শ্বশুরবাড়ি ত্যাগ করতে হয় |

৫] মুসলিম মেয়েদের অধিকার রক্ষার ক্ষেত্রে ভারতে একটা আইন আছে | নাম দা মুসলিম ওম্যান (প্রটেকশন অফ রাইটস অন ডিভোর্স) আইন ১৯৮৬ | এর উদ্দেশ্যই হলো ডিভোর্স-এর পর মুসলিম মেয়েদের অধিকার রক্ষা |

৬] আর একটা আইনে মুসলিম মেয়েদের ডিভোর্স করার অধিকার দেয়া হয়েছে | নাম দা দিজোলিউশন অফ মুসলিম ম্যারেজ আইন, ১৯৩৯ | এর উদ্দেশ্য হলো ডিভোর্স সংক্রান্ত শরিয়া আইনের ব্যাখ্যা |

সুতরাং আমার তো মনে হয় মুসলিম মেয়েরা অনেকটা সুরক্ষিত আছে | এবার অনেকে বলবেন যে কার্যক্ষেত্রে শরিয়া আইনের যথাযথ প্রয়োগ হয় না | কিন্তু সেটা তো পুলিশের দেখার কাজ | আইন রক্ষকদের কাজ হলো আইন রক্ষা করা | তার জন্য তালাকটাকেই উঠিয়ে দেয়ার কোনো যুক্তিযুক্ত কারণ আছে কি ? হিন্দু মেয়েদের ক্ষেত্রেও তো আইন বহুসময়েই মানা হয় না | তার জন্য কি হিন্দুদের ডিভোর্স জিনিসটাকেই উঠিয়ে দিতে হবে ?

আসল ব্যাপারটা সেটা নয় | বিষয়টা যা মনে হচ্ছে তা নয় | উপরে থেকে মনে হচ্ছে মুসলিম মেয়েদের বঞ্চনা দূর হবে | কিন্তু যেখানে বঞ্চনার কারণ আইনরক্ষকদের গাফিলতি সেখানে আইন সংশোধন করে কিভাবে বঞ্চনা দূর করা যাবে ? আইন তো মুসলিম মেয়েদের পুরো রক্ষাকবচ দিয়েছে , অন্তত ভারতে তো দিয়েছে | তাহলে ? গন্ধটা খুবই সন্দেহজনক |

আমার কিন্তু মনে হয় যা হচ্ছে তাতে মুসলিম মেয়েদের বঞ্চনা দূর হবে না বরং বাড়বে | আইনি রক্ষাকবচ উঠিয়ে দিয়ে মুসলিম মেয়েদেরকে পুরোপুরি অরক্ষিত করে দেয়ার ষড়যন্ত্র চলছে | এরপর অভিন্ন সিভিল কোড আনা হবে | কিন্তু সেই কোড মুসলিম মেয়েদের ঠিক কতটা সুরক্ষা দেবে সেটাই এখন দেখার |

শরিয়া মতে তালাক
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×