somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদির নোট নাটকের সুযোগে আদালতে অবিচার

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫০০ আর ১০০০ টাকার নোটে কেউ আর কিছু নিচ্ছে না | দোকান বাজারে তো বটেই এখন সেটা আইন আদালতেও পৌছে গেল | এক মহিলা খোরপোষের টাকা হিসাবে ৫০০ আর ১০০০ টাকার নোট নিতে চায় নি | আদালত তার স্বামীকে চলতি নোটে খোরপোষ দেবার আদেশ দেয় | মানে ১০০ টাকার নোটে , কারণ ২০০০ টাকা এখনো সর্বত্র আসে নি | খোরপোষের পরিমান ২ লক্ষ ২৫ হাজার টাকা | এখন এত টাকা ১০০ টাকার নোট দেবার সামর্থ ওই ভদ্রলোকের নেই | এখন ৫০০ আর ১০০০ টাকার নোটের ভাঙানি পেতে অনেক সময় লাগবে | তাই ভদ্রলোক দিতে পারেন নি | আদালত ওই ভদ্রলোককে জেলে পাঠিয়েছে |

এখন প্রশ্ন এটাই যে জজসায়েব কি দেশে নোট নিয়ে কি তোলপাড় হচ্ছে সেটা জানেন না ? নোট যে সর্বত্র পাওয়া যাচ্ছে না তাও কি জানেন না ?? ৫০০ আর ১০০০ টাকার নোটের ভাঙানি এখন পাওয়া যাচ্ছে না , কবে পাওয়া যাবে তাও কেউ জানে না | একটা সিমিলার ঘটনা হলো পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং সিস্টেম চালু করা যা ২০১৫ সালের ডিসেম্বর থেকে হয়েছিল | সেটাতে পোস্ট অফিস থেকে পেনশন আর এম আই এসের টাকা পাওয়া যাচ্ছিল না | এটা নিয়ে কোনো জলঘোলা হয় নি, তাই সমস্যাটা চলেছিল প্রায় এক বছর ধরে | এখনো আমাদের পোস্ট অফিসের পাশ বই আপডেট হচ্ছে না | সেই হিসেবে ধরলে নোট সমস্যা এক বছর না চলুক , ৬ মাস তো চলতেই পারে, যেহেতু খুব জলঘোলা হচ্ছে | তা সেই ৬ মাস কি ওই ভদ্রলোককে জেলে কাটাতে হবে ? এটা কেমন বিচার ? দেশজোড়া লোকে যে সমস্যার শিকার , এমনকি জজ্সায়েব নিজেও যেটার শিকার, সেই একই সমস্যায় কেন একজন লোককে জেলে যেতে হবে ? তাহলে বিচারপতিকেও তো ওই একই যুক্তিতে জেলে পূরা উচিত | মেয়েদের দিকে একপেশে আইন আর বিচারব্যবস্থার এটা একটা চূড়ান্ত নিদর্শন |

আর ওই মহিলাই বা কেন নিতে চাইছেন না ? উনি ৫০০ আর ১০০০ টাকার নোট ব্যাঙ্ক-এ জমা দিয়ে কেন টাকা তুলে নিতে চাইছেন না ? ওনার কি লাইন-এ দাঁড়ানোর প্রবলেম ? তাহলে তো ভদ্রলোকেরও একই প্রবলেম | তাহলে নিশ্চয় উনি ভদ্রলোককে টাইট দিতে চান | বিচারপতি কেন ওঁর এই উদ্দেশ্যটা বুঝতে পারলেন না ? নাকি বুঝতে চাইলেন না ?

আসলে বিবাহবিচ্ছেদ কেসে ভারতে খুব কমই ন্যায়বিচার হয় | বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা অন্যায়ের শিকার হয় | লেটেস্ট কেস এই নোট সমস্যার বলি | এইসব বিচারপতিদের শায়েস্তা করার জন্য কোনো আইনি অধিকার জনগনের নেই | তার মানে কি এই যে বিচারপতিরা কখনো ভুল করতে পারে না ? দেশে এই বিষয়ে শুধুই পার্লামেন্ট কিছু করতে পারে | জনসাধারণের হাতে কবে বিচারপতিদের বিচার করার অধিকার আসবে ?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×