somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যারাডোনা-মেসির চেয়ে এগিয়ে নেইমার! --:D:D হালা্য কি ঈদের দিন বাংলা খাইছে নাকি ?

২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবার বিতর্ক উসকে দিলেন পেলে। বিষয়—সেই মেসি-নেইমার। এই দুজনের মধ্যে কে এগিয়ে—এ বিষয়ে আবারও নিজের মতামত ব্যক্ত করলেন ব্রাজিলীয় এই ফুটবল কিংবদন্তি। বিশ্বের সেরা ফুটবলার কে—এ নিয়ে পেলে মন্তব্য করবেন আর ডিয়েগো ম্যারাডোনা থাকবেন না, তা কী করে হয়, ম্যারাডোনাও আছেন তাঁর সর্বশেষ বক্তব্যে। জানিয়েছেন, ব্রাজিলীয় তরুণ তুর্কি নেইমার মেসির চেয়েও পরিপূর্ণ ফুটবলার। পেলের মতে, এ মুহূর্তে বিশ্বসেরা হওয়ার দৌড়ে মেসির চেয়ে এগিয়ে আছেন তাঁর স্বদেশি নেইমার। এই তরুণ ফুটবলার নাকি তাঁর ক্যারিশমার পরিপূর্ণ প্রদর্শন এখনো দেখাননি।
বিশ্বসেরা ফুটবলার কে—এই বিতর্কে অবধারিতভাবেই এসে যায় ম্যারাডোনার সঙ্গে তুলনা। সে তুলনায় গিয়েও পেলে নেইমারকে মেসির চেয়ে এগিয়ে রাখছেন। বলেছেন, ‘ম্যারাডোনা গ্রেট ফুটবলার, সন্দেহ নেই। কিন্তু সে ছিল বাঁ পায়ের খেলোয়াড়। মেসির খেলার ধরনও অনেকটা ম্যারাডোনার মতোই। নেইমার দুই পায়ের একজন পরিপূর্ণ ফুটবলার। তাই সে মেসি-ম্যারাডোনার চেয়েও এগিয়ে।’
নেইমারকে সেরা বললেও নিজের সঙ্গে তুলনায় নেইমারকে একটু পিছিয়েই রাখতে চান পেলে। ১৯৫৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সময়ে পেলের পা থেকে এসেছিল ১২৮১টি গোল। নেইমার সংক্ষিপ্ত সময়ে ১৩৩টি গোল করলেও পেলে মনে করেন, তাঁর ১২৮১টি গোলের রেকর্ড স্পর্শ করা নেইমারের পক্ষে কঠিনই হবে।
নেইমার সম্পর্কে তাঁর অভিমত, নেইমার একজন অসাধারণ ফুটবলার। তবে এটা ঠিক যে এ মুহূর্তে অনেক গুরুদায়িত্ব বহনের জন্য নেইমারের অভিজ্ঞতা একটু কম।
গণমাধ্যম বর্তমানের ফুটবলকে অনেকটাই বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পেলে। তাঁর সময়ে মাঠে নিজের খেলাটা বিখ্যাত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন পেলে। তিনি বলেন, ‘অলিম্পিকের কথাই ধরুন, নেইমার এই প্রতিযোগিতায় ছিল গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে। ব্রাজিল শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থই হলো। আমাদের সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ভালো খেলেই আমাদের বিখ্যাত হতে হয়েছে। এখন কোনো খেলোয়াড় টেলিভিশন ক্যামেরার সামনে বিভিন্ন কেরিকেচার করলেই বিখ্যাত হতে পারে। তিনি রসিকতা করে বলেন, আমার কেবল চাঁদের মাটিতেই খেলার সুযোগ ছিল না; থাকলে হয়তো ওখানেও আমি জনপ্রিয় হতাম।’ গোল ডট কম।
২৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×