আমি যারে বাসলাম ভাল আপন আপন করে,
তারে কেন দুঃখ দিলাম কি এমন দরকারে।
অামি, না পারিলাম বুঝতে তারে তুচ্ছে দিলাম গালি,
তবু, কেন অামায় মান্য করে কিসের আশায় র’লি।
এখন অামি চাইছি তোকে শূন্যে দিলি পারি,
এমন কি তোর তাড়া ছিল যেতেই হলো ছাড়ি।
যাবিই যদি এত দ্রুত মায়ার লাগাম ছেড়ে,
তবে, কেন এত ভালবাসলি, কি এমন দরকারে।
অামার বিছনা-পাতি স্যাতস্যাতে অাজ চোখের জলে রোজ,
টেবিল-চেয়ার শ্যাওলা হলো, বন্ধ রঙ্গিন ভোজ।
এত কিছুর পরও কি তুই আসবি না অার ফিরে,
আমার চিন্তা-চেতন সব কিছুই যে হচ্ছে তোকে ঘিরে।
১৪.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




