somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অভিজ্ঞতা এবং আকুল আবেদন............

১৩ ই জুলাই, ২০১১ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বেশ কিছুদিন ব্লগে ঘোরাঘুরি করছি, লেখি নি কিছুই, লেখতে পারি না এমন জ্বালাময়ী সব পোস্ট বলেই অন্যদেরগুলো পড়ি, ভালই লাগে।

তবে এ কয়দিনে ভালো-মন্দ দু'টো ব্যাপারই চোখে পরেছে। দেশ নিয়ে সবাই ভাবছে, চিন্তা করছে, নিজ নিজ মন্তব্য রাখছে, চলছে যুক্তি-পাল্টা যুক্তির লড়াই।

তবে ভীষণ খারাপ লেগেছে ধর্ম নিয়ে অযথা আস্ফালন। একজন আস্তিক হিসেবে নাস্তিকদের করা মন্তব্যগুলো ছিল বেশ অসহনীয়।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ধর্ম (সে যে ধর্মই হোক না কেন) মানুষকে প্রশান্তি দেয়। তবে সবার আলাদা আলাদা দৃষ্টিভংগি থাকতেই পারে। আমি মুসলমান, তাই আমার ধর্ম সেরা, এটা মনে করাটাই স্বাভাবিক আর একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও একই অধিকার আছে।

কিন্তু আমার ধর্ম সেরা, অন্য সব ধর্ম ফাউল , এ মানসিকতা কি ত্যাগ করা যায় না? এ নিয়ে আমরা তো সুস্থ তর্কে জড়াতে পারি, সেখানে থাকবে ক্ষুরধার যুক্তি, অকাট্য যুক্তি। কিন্তু তা না করে আমরা কেউ মহানবী(সা:) কে ব্যাংগ করছি, কেউ রাম-সীতার গুষ্টি উদ্ধার করছি। এসব কি আমাদের নিজ নিজ ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে না? নিজেদের অজান্তেই সাম্প্রদায়িকতা লালন করার মত কাজ কি আমরা করছি না?

আর নাস্তিকদের বলি, ভাই, আপনাদের হয়ত ধর্ম ব্যাপারটা বোগাস লাগে, কিন্তু নাস্তিকতার বুলি আউড়ে যারা আস্তিক তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার কে দি্য়েছে আপনাদের? নাস্তিকতার মাঝেই যদি আপনারা মানবতা, সুশীলতা খুঁজে পান, তো নিজেরাই শান্তিতে থাকুন না, কেন অযথা বিতর্ক আর অশান্তি ফেরি করছেন?

আর একটা ব্যাপার, পাকি রাজাকার আর ভারতীয় ভাদা ব্যাপার গুলোর কি যুক্তি আছে? কেউ আ:লীগ কে সাপোর্ট করলে ভারতের দালাল, জামাত কে সাপোর্ট করলে পাকি রাজাকার, এইসব কি রে ভাই? একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করলেই যদি এমন অপবাদ আসে, তা হলে এক কাজ করি আসেন, বিতর্কিত দলগুলোকেই দেশছাড়া করি। দেশ তো একটাই, এই দেশে জন্ম নিয়ে কোন বিবেকবান মানুষ অন্য দেশকে নিজের দেশ ভাববে, এটা তো হতে পারে না। এভাবে পাকি রাজাকার আর ভাদা তর্কে না জড়িয়ে আসুন না, গঠনমূলক সমালোচনা করি।

আমি মনে করি আমাদের মাঝে দেশপ্রেমের অভাব নেই। সবাই ভাবে দেশকে নিয়ে। তবে এটা তো সত্য, সবার ভাবনাগুলো কখনো এক হবে না। আমি হ্য়ত ভাবি ভারতকে ট্রানজিট দিলে আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হবে, আপনি উল্টোটা ভাবেন। তাই বলে আমার ভাবনা গুলো মূল্যহীন, আপনার গুলো মূল্যবান এটা না ভেবে নিজেদের কথাগুলো বলি, ব্লগটাই তো হতে পারে সবাই মিলে সিদ্ধান্তে আসার একটা মাধ্যম, তাই না? আর তা না করে বিচার মানি তালগাছ আমার মনোভাব থাকলে ব্লগে আলোচনা করার ফায়দা কি? নিজেকে সবসময় ঠিক ভাবার কোন কারণ নাই, ভুল তো আমারও হতে পারে, শুধরে নেই না নিজেকে?

আজ বিএনপি-জামাত হরতাল দিচ্ছে, কাল আওয়ামী লীগ দেবে, পরশু অন্য কেউ। যারা হরতাল দেবার মত পরিবেশ তৈরি করছে, যারা হরতাল দিচ্ছে, আসেন তাদের সমালোচনা করি, কারণ হরতালের ভুক্তভোগী আমরাই।

সন্ত্রাসী কার্যকলাপের মাঝে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ব্যাপারটাও পীড়াদায়ক। সন্ত্রাসের সমালোচনাটা করলেই কি ভাল হয় না? সে মালু নাকি নেড়ে এ তর্কে গিয়ে প্রকৃত ঘটনাটা থেকে দূরে সরে না গেলে হয় না?

আসেন না প্লিজ, সবকিছুর মাঝে ধর্মটাকে না টেনে আনি। দেশটা দিন দিন কোথায় যাচ্ছে সেটা নিয়ে কথা বলি, সে পথ থেকে উত্তরণের পথ খুঁজি, সবাই মিল.......।

লেখাগুলো আসলে কিছুটা বিরক্তিকর লাগাটাই বোধকরি স্বাভাবিক, কারণ এসব কথা তো আমরা সবাই জানি। শুধু নিজের মনের কথাগুলোই শেয়ার করলাম। আশা করি সবাই নিজ নিজ ধর্মের প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য ধর্মকে সম্মান জানাবেন, পাক-ভারত না কপচিয়ে বাংলাদেশ কে নিয়েই ভাববেন।

আপনারা অসাধারণ লেখেন জানি, কিন্তু এমনভাবে লিখুন, যাতে পরিচ্ছন্ন আর ভালোয় ভরা ব্লগ পেতে পারি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×