somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধার্মিক আলোকছটা

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবক !
বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত
সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক মাস্তান যুবক হঠাত
একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ
আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমত তাকে বিরক্ত করতে
থাকে । একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে
সুন্দরী মহিলা!! আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল
হয়ে পড়েছি। তাই আমার কামনা চরিতার্থ করার জন্য
প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি?? মাস্তান
যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন।
রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে
যাও!! তবে একটা শর্তে, শর্তটা হলঃ “যদি যুবক একটানা
চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে
আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি
হবে”।
পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি??
মহিলা বললেন একটি শর্ত আছেঃ যদি তুমি শর্ত পূরণ করতে
পার তবে আমি রাজি। তখন যুবক বলল কি শর্ত?? মহিলা বলল
শর্তটি হচ্ছেঃ “বিরতি না দিয়ে একটানা চল্লিশ দিন প্রথম
তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে”।
যুবক বলল, এটাতো সহজ শর্ত এরচেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম।
যুবক পরদিন ওযু করে সুন্দর পোশাক পড়ে সালাত আদায় করতে
আসলো। ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন,
“হে আল্লাহ! এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি,
এখন পথ প্রদর্শনের মালিক তুমি “।
যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে, ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর
আছর, এরপর মাগরিব, এরপর এশা। কোন বিরতি নেই।
অতঃপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন
যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে ওঠলো এবং বলল, আমাকে
ক্ষমা করে দিন। আমি অন্ধকারে ছিলাম আল্লাহপাক আমাকে
আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন।
আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম
সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া
করলেন, “হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর
তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিওনা এবং তুমি
আমাদের করুনা দান কর, তুমিই মহাদাতা অসীম করুনার আধাঁর”
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×