একটি জ্বলন্ত সিগারেট ও নারী সাহসিকা!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন থেকে ঠিক এক ঘন্টা আগে সংসদ থেকে শাহবাগ হয়ে হলে ফিরছিলাম। শাহবাগ মোড়ের ফোয়ারা বরাবর ব্যস্ত চায়ের দোকানগুলোর সামনের মাঝ রাস্তায় এক যুবকের সঙ্গে ২৪/২৫ বছর বয়স্ক সুন্দরী এক নারীকে কোনো রকম রাখঢাক ছাড়াই জনসম্মুখে সিগারেট খেতে দেখেছি। দৃশ্যটি আমার ভাল লেগেছে। ভাল লাগার বিষয়টি নারীর সিগারেট খাওয়া নয়, বরং ভাল লাগার কারন হলো ডেমকেয়ারলি কোনো ধরনের সংকোচ ছাড়াই সিগারেট তার খাওয়ার দৃশ্যটি।
সিগাারেট আমি অনেক মেয়েকে খেতে দেখেছি, আমার নিজের ডিপার্টমেন্টের অন্তত দুই ডজন মেয়ে নিয়মিত সিগারেট পান করে। চারুকলায়, নাট্যকলায়, বাম ঘরানার নেত্রী ও নারী সাংবাদিকদের আমি প্রায়ই সিগারেট সেবন করতে দেখি। কিন্তু তাদের মধ্যে সিগারেট খাওয়ার বিষয়ে আকর্ষণের চেয়ে ফ্যাশন অনেক বেশি লক্ষ্য করেছি। একই সঙ্গে আমার দেখা নিয়মিত সিগারেট খাওয়া নারীদের অধিকাংশকেই এ বস্তু পান করার সময় রাখঢাক করে, অবনত হয়ে যায়। সিগারেট টেনে ধোঁয়া অন্যরা যাতে না দেখতে পায় হাত দিয়ে চেপে তা দ্রুত সরিয়ে দিতে দেখেছি তাদের।
তবে আমার পরিচিতদের সিগারেট পান আর আজকের নারীটির সিগারেটে পানের মধ্যে আমার কাছে একটি বড় পার্থক্য ধরা পড়েছে। আর তা হলো আমার পরিচিত নারীরা সিগারেট খায় ফ্যাশনবশত, আর আজকের নাম না জানা নারীটির সিগারেট পানে আমি আকর্ষন এবং ফ্যাশন উভয়েরই কম্বিনেশন লক্ষ্য করেছি। জলন্ত সিগারেট মুখে নাম না জানা নারীকে আমার সত্যিই সাহসী মনে হয়েছে! ঠিক যেন নারী সাহসিকা! সাহসী নাম না জানা নারীর জন্য শুভকামনা রইল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন