somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার মধ্যে আপনি কত পিঁপড়া মনের অজান্তে পিষে ফেলেছেন তার কি কোন হিসাব আপনার কাছে আছে? তাতে কি আপনার কোন মন খারাপ হয়েছে? মশা কিংবা তেলাপোকার বেলায়? যদি সেটা মুরগী হয়? যেটা আপনি খান? খাওয়ার সময় মন খারাপ না করলেও যে জবাই করে, প্রথম প্রথম তার একটু মন খারাপ হলেও সেটা অস্বাভাবিক কিছু নয়। আবার ধরুন আপনার সামনে একটি বিড়াল মেরে ফেলা হলো। আমার মনে হয় একটু হলেও আপনার মন খারাপ করবে। রাস্তার বিড়াল মারা গেলে যতোটা, নিজের পোষা বিড়াল মারা গেলে তার চেয়ে বেশি। এবার আসি মানুষের কথায়। একটি বিড়াল মরলে যতটুকু বেদনা হবে মানুষ মরলে অবশ্যই তার চেয়ে বেশি হবে। মানুষটি যদি আপনার আপনজন হয় তবে বেদনা আরো বেশি হবে। খেয়াল করে দেখুন, যতোই আপনি আপনার কাছের সম্পর্কের কাছে আসছেন, ততোই বেদনার পরিমাণ বাড়বে। ছোট পিঁপড়া পিষে ফেলতে তার কোন সমস্যা নেই, কারণ এই সামান্য জীবটা মারা গেলে আপনার জীবনের আহামরি কোন পরিবর্তন আসবে না। মানুষ আসলে খুবই স্বার্থপর প্রানী। নিজের না হলে সে কোন কিছুতেই কষ্ট পেতে রাজী নয়। আজ রোহিঙ্গাদের যে ঘটনা ঘটছে তাতে আমরা যতটুকু ব্যথিত, তারচেয়েও অনেক বেশি ব্যথিত হই আমার বাসায় একঘন্টা ইন্টারনেট কানেকশান না থাকলে। প্রকৃত মানুষের পরিচয় কিন্তু এখানেই। আপনি যত আপনার প্রিয়জনের কান্না ছাড়াও অন্যদের কান্নায় ব্যথিত হবেন, আপনার মানুষ হবার স্তর তত বাড়বে। এতে আপনার মানসিক শান্তি বিষয়টাও আসবে ( এই লাইনটি আপনার স্বার্থের জন্য বলা। এটি না বললে হয়তো পরের লাইনটি আর দেখতেন না)। আপনাকে বিশাল জঙ্গলে ছেড়ে দিলে আপনি একসময় ভুলেই যাবেন আপনি কোন দিকে যাবেন। মানুষের ৬০-৭০ বছর জীবনের ২০-২৫ বছর আজকাল পড়াশোনা করতে হয়। এই দীর্ঘ সময়ে অনেকে জীবনের অর্থটাই হারিয়ে ফেলে। পড়ালেখা আর ভাল লাগে না। ব্যক্তিজীবন, পরিবার, সমাজ তখন দুর্বিষহ হয়ে যায়। মনের কথা বলার জন্য আমরা সবসময়ই ভুল মানুষটিকে বেছে নেই। মনে হয় দূরে হারিয়ে যাই। যেখানে একটু শান্তি পাওয়া যাবে।মনে হয় সব শুরু থেকে শুরু করতে। ফলাফলঃ হতাশা, মানসিক অশান্তি, আত্নহত্যা প্রবণতা। এর থেকে উত্তরণের উপায় চান? আমি নিশ্চিত, এবং শতভাগ নিশ্চিত, সেটি চান। প্রথম লাইনে চলে যান! পিঁপড়াকে বাচাতে না পারলেও আপনার মানবিকতাকে বাঁচান। দূরের মানুষকে ভালবাসুন। যদি তাও না পারেন, আপনার প্রিয় বইটির প্রিয় চরিত্রকে ভালবাসুন। দেখবেন, সেই চরিত্রটির সাথেও কথা বলতে মন চাইবে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×