somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফসোস কি হবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু সম্পর্ক থাকে বড্ড গোপন! কাকপক্ষীও টের পায় না, চলতে থাকে বছরের পর বছর এই সম্পর্কটা! পরিবার জানলে, বন্ধুবান্ধব জানলে পড়ে যাবে বিপাকে এই ভয়ে!
এরকম সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে যে কোন একজন গোপনীয়তা বজায় রাখতে চায়! অন্যজন চায় মন খুলে ভালোবাসতে। চায় একটা রিলেশনশিপ স্টাটাস, চায় দুজনের কাপল প্রোফাইল পিকচারস কিংবা কাভার ফটো। সবাইকে জানিয়ে ভালোবাসতে দেখো! পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জুটির মাঝে আমরা একজন!
কিন্তু তারা অপেক্ষা করে একটা সুন্দর সময়ের। যখন তারা নিজেদেরকে পরিবারের কাছে প্রকাশ করার যোগ্যতা অর্জন করতে পারবে!
ততদিন পর্যন্ত তাদের সে সৌভাগ্য হয় না তা নিজেদের সম্পর্কটাকে প্রকাশ করার, অনলি মি করে আপলোড দেওয়া ছবিগুলো অনলি মিই হয়ে থাকে মাসের পর মাস জমতে থাকে ছবির এলবাম!
এদেরকে আমি সৌভাগ্যবান বলব নাকি দুর্ভাগ্যবান তা ঠিক করতে পারি না! কতই তো দেখলাম ফ্রেন্ডলিস্টে একেরপর এক বন্ধুদের ইন এ রিলেশনশিপ স্টাটাস। কয়েকদিন রোমান্টিক ছবির হিড়িক! আর এরপরে অভিমানে স্যাড স্টাটাসগুলো আর ব্রেকাপের পর কুত্তার বাচ্চা বলে গালিগালাজ! এরপর আবার নতুন রিলেশনশিপে জড়ানো! একসময় তাদেরকে যারা পার্ফেক্ট কাপল বলতো তারাই একসময় তাদের এসব দেখে মনে মনে হাসি তামাশা কিংবা হাততালি দেয়! এক্ষেত্রে কি ঐ সম্পর্কগুলো সৌভাগ্যবান নয় কি? যাদের সম্পর্ক আজও প্রকাশিত নয়? রয়েছে চিরগোপন! অন্তত তাদেরকে শুনতে হয় না ন্যাকামি করত একসময়ে ছবি আপ দিয়ে আর এখন কান্নাকাটি করতেছে!
কিন্তু এরা দুর্ভাগ্যবানও বটে! তারা যখন দেখতে পারে নিজেদের সম্পর্ককে প্রকাশ কখনই করতে পারবে না। তাদের পরিবার তাদেরকে কখনই মেনে নিতে পারবে না। তখন এদের এই সম্পর্কগুলো কনফিডেনসিয়াল ফাইলের মতই আজীবনের জন্য সিলমোহর হারিয়ে যায় স্টোর রুমে! চিরদিনের জন্যই গোপন রয়ে যায়!
আচ্ছা তখন কি সেই ছেলেটি কিংবা মেয়েটি তাদের সেই অনলি মি করা ছবিগুলো দেখে একটুও আফসোস করে না? জীবন তো একটাই! প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য জীবনে একটা রিস্ক নিলে কতটাই বা ভুল করত তারা, এটা ভেবে কি একটু হলেও নিজের গালে নিজে চড় মারে না?
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×