"তুই কালো বলে যে মেয়েটি তোকে ছেড়ে দিয়ে গেলো, তার জন্য তুই হাউমাউ করে কান্না করছিস? তার জন্য তোর ফিলিংসের রস উতরিয়ে পড়ছে?
জবাবে সে বলেছিলো, কি করব দোস্ত? ভুলতে যে পারি না। এখনও বিশ্বাস করতে পারি না, এতদিন ধরে অভিনয় করছিলো। তার কাছে আমার বাহ্যিক রূপেই আসল।
আমি বললাম, এইরকম অপরাধীকে ঘৃণা করতে শিখ! ঘৃণা করতে পারলে মানুষকে ভোলা অনেক সহজ। একটু চিন্তা করে দেখ না একই ঘটনা তোর ছোটভাই কিংবা বোনের সাথে ঘটলে তুই কি চাইতি ঐরকম নোংরা মানুষিকতার ছেলে বা মেয়ের সাথে আবার তোর ভাই-বোনের প্যাচ আপ হোক?? চাইতি না তো? তাহলে নিজেকে সামলা। সবারই জন্যই করে, তোর জন্যও নিশ্চয়ই ভালো কেউ অপেক্ষা করছে।"
অনেকদিন আগে বন্ধুকে এই কথাগুলো বলেছিলাম।
আমার বন্ধু এখন বিবাহিত। পাক্কা তিনবছর চুটিয়ে প্রেম করে বিয়ে করেছে। আমাদের ব্যাচের সবচেয়ে সুন্দরী বউ সেই বন্ধুর সহধর্মিনী। শুধু রূপে নয়, চরিত্র মানুষিকতা সবদিক হতে সে অতুলনীয়। স্বামী স্ত্রী টেলিভিশন দেখার সময় নাকি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন এলে মেয়েটি চ্যানেল চেঞ্জ করে ফেলে আর ঐ বিজ্ঞাপনের সবাইকেই রেসিস্ট বলে গালমন্দ করে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্বামীর হাত শক্ত করে গর্বের সাথে চলে, যেকোন প্রোগ্রামে স্বামীকে রিপ্রেজেন্ট করে।
আমার বন্ধু একটি কথা বলেছিলো, যে তোমাকে বাহ্যিক রূপ দেখে নয়, তোমার সাথে আজীবন হেসেখেলে সুখে কাটাতে পারবে বলে ভালোবাসে, সেরকম মানসিকতার মানুষকে তুমি জীবনে না পেলেও আফসোস কর না, সে তোমাকে মন হতে ভালোবেসেছিলো অন্তত এতটুকু জেনে রেখো। যেমনটা আমি সুখে আছি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




