কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটলো। আমাদের গ্রামের পাশের গ্রামের দুই লোক বাজার থেকে ঈদের কেনাকাটা এবং বাজার-সদাই নিয়ে যাচ্ছিলো। মনে হয়তো অনেক স্বপ্ন উঁকিবুঁকি করছিলো। ৩০ দিন রোজা রাখার পর পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দে মেতে উঠার ইচ্ছা ছিলো,
কিন্তু এক মাতালের কারনে তাদের সপ্ন মাটি হয়ে গেলো। তারা এখন মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছে।
ঐ মাতাল কোন যায়গা থেকে মদ খেয়ে মোটরসাইকেল চালিয়ে ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলো। কিছু বুঝে উঠার আগেই ঐ দুই লোকের উপর মাতালটি গাড়ি তুলে দিলো। ওদের আত্নচিৎকারে পথচারী লোকজন উদ্ধার করে বাজারে নিয়ে আসলো।
বাজারে অনেক মানুষের ভীড় দেখে দৌড়ে গিয়ে দেখি একলাস নামের লোকটি বিদ্গুট টাইপের বমি করছে, আর তার কানদিয়ে রক্ত বের হচ্ছে। চোখের মানুষের সামনে একজন মানুষের মৃত্যুকষ্ট মেনে নিতে পারলামনা। তারাতারি পানি দেওয়ার ব্যাবস্থা, স্থানীয় ডাক্তারের ব্যাবস্থা, সম্ভাব্য সব জায়গায় ফোন দিয়ে কোন আ্যাম্বুলেন্স না পেয়ে স্থানীয় টেম্পু দিয়ে ময়মনসিংহ পাঠানোর ব্যাবস্থা করে আসলাম। অন্য আরেকজন বাবুলের পা মচকে গেছে।
এই মাত্র ফোনে খবর পেলাম একলাসের অবস্থা গাড়িতেই আশঙ্কাজনক। আল্লাহই জানে কি হবে?
সবাই একলাসের জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


