somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজট নিরসনে এবার ঢাকাতে উড়াল পথ ;)

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর যানজট নিরসনে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত উড়াল পথ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে।
এ কাজের দরপত্র আহ্বানের প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
তবে এ কাজের ক্ষেত্রে কমিটি যোগাযোগ মন্ত্রণালয়কে একটি শর্ত দিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "উড়াল সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু করতে শর্তসাপেক্ষে যোগাযোগ মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে উড়াল সড়ক বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে।"
তিনটি পর্যায়ে এ সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
মুহিত বলেন, "উড়াল সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের বিষয়টিও এগিয়ে নিতে হবে।"
সভায় বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল আদায় এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তরে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনও আগ্রহী প্রতিষ্ঠান না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তবে সভায় উত্থাপিত মংলা বন্দরের দু'টি জেটি নির্মাণের প্রস্তাব পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ পরিবহনমন্ত্রী আফসারুল আমীন, মন্ত্রিপরিষদ সচিব এমএ আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সূত্রঃ
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×