somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলদ মানে বুঝছেনতো ষাঁড়ও না আবার গাভীও না। অর্থাৎ লড়িও না চড়িওনা - ১

২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ দেখা যায় তালগাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।


ক্লাস টুতে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার সময়কার কথা। ঐ সময় আমি বলদ ছিলাম কিছুটা। বলদ মানে বুঝছেনতো ষাঁড়ও না আবার গাভীও না। অর্থাৎ লড়িও না চড়িওনা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সবাই দেখি লিখতে ঝাপিয়ে পড়ছে। আমার আবার মাথায় ঢুকতেছেনা এইখানে ঝাপিয়ে পড়ার কি হলো?
যায় হোক খুব আরাম আয়েশ করে বেন্চে পা তুলে বসলাম। আম্মা যেভাবে বলে দিয়েছিলো সেভাবে খাতাটা বাম পাশ দিয়ে ১" উপরে ২.৫" ভাঙলাম। নাম, রোল লিখতে গিয়েও অফ গেলাম। আমার আবার শুধু শুধু কষ্ট করে লিখার দরকার কি?

অনেক ভাব নিয়া প্রশ্নটার দিকে তাকালাম। চোখটা সুজাসুজি তালগাছ কবিতার দিকে পড়লো। ভাবলাম এ আর এমন কি? এইটাতো সবাই পারে। এইটা আবার লিখার কি হইলো? তারচেয়ে বরং সুন্দর করে একটা তালগাছের ছবি একেঁ ফেললে একেবারে মন্ধ হয়না। সেই ভাবনায় সুন্দর করে একটা তালগাছের ছবি আঁকলাম। একটা বকও আকতে ইচ্ছে করলো। আঁকলামও। কিন্তু দূর থেকে মনে হইলো মুরগীর বাচ্ছা। সবাই যেনো বুঝতে পারে তাই নিচ দিয়ে লিখে দিলাম "বগুলা"

ঘন্টার মাঝে দ্রাম করে বাড়ি মারতেই আমার চোখ মুখ উজ্জল হয়ে উঠলো। কিন্তু কারো নরন-চরণ না দেখে মেজাজটা চরমভাবে ভিলা হইলো। কি করা যায় ভাবতেছি। এর মাঝে দেখি অনেকেই গিয়া স্যারের কাছ থেকে সাদা পাতা আনতাছে। দ্বীর্ঘশ্বাস ফেললাম ওদের অপচয় দেখে। অথচ আমার দুই পৃষ্টাও লাগলোনা।

শেষে ভাবলাম যায় হোক কিছু একটাতো লিখা উচিত। তাই সবার পিছনের পৃষ্টায় লিখে আসলাম "আমি চেয়ারম্যানের পুত"।

বাসায় আম্মা জিগাইলো পরীক্ষা কেমন হইছে। আমি মারাত্নক বলেই পুরা প্রশ্নের উত্তর মুখস্ত বলে দিলাম।

যেদিন স্যার খাতা দিলো বিশ্বাস করেন সেদিন যে কিলগুলা পিঠে দিসিলো সেইগুলার শব্দে এখনো আমার ঘুম ভাইঙ্গা যায়।

২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×