somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাদিয়ায় ক্যাম্পিং সাথে ভ্যালু এডেড ট্রাভেলিং [ Sonadia: Camping with Value added travelling]

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরাঘুরি করতে তো আমরা অনেকেই এদিক ওদিক যাই। কোন কোন জায়গা অনেক দূর্গম হয়। এমন অনেক জায়গা আছে যেখানে উন্নত সভ্যতার ছোঁয়াও লাগে নি। সেখানে মানুষের জীবনধারনের নূন্যতম চাহিদা গুলোর কোন ব্যবস্থা থাকে না। থাকে না শিক্ষার কোন ব্যবস্থা, চিকিৎসা সুবিধা বা যোগাযোগের কোন সুব্যবস্থা।

বাংলাদেশের এমনই এক জায়গার নাম সোনাদিয়া। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত অনেক সুন্দর আর দূর্গম দ্বীপ। এই দ্বীপে ঘুরতে গিয়ে কয়েকজন তরুন এর প্রেমে পরে যায়। সোনাদিয়ার সৌন্দর্য যেমনি ভাবে তাদের কে মুগ্ধ করে তেমনি ভাবে এর পিছিয়ে পরা মানুষদের দেখে তাদের কষ্ট হয়। সুন্দর এই জায়গা টার জন্য কিছু করা উচিৎ এই ভাবনা থেকেই এই দূর্গম দ্বীপ টির ছোট ছেলে মেয়েদের শিক্ষার জন্য তারা একটা প্রাইমারি স্কুল বানিয়ে দেয়। এটাই ছিল তাদের জন্য ভ্যালু এডেড ট্রাভেলিং...

আগামী ১৮ই জানুয়ারী সেই স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। দ্বীপের সেই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কিছু ভাল সময় কাটানোর ইচ্ছায় আমরা কয়েকজন আবারও যাচ্ছি সোনাদিয়ায়। স্কুলের বাচ্চাদের সাথে খেলব, মজা করব, ফিরে যাব আবার সোনালী স্কুলের দিন গুলোতে। সাথে স্বচ্ছ বালিয়ারিতে ক্যাম্পিং, বার-বি-কিউ তো থাকবেই...সবাই একসাথে এক্সপ্লোর করব সোনাদিয়ার লুকানো সৌন্দর্য।

ট্রিপ সিডিউলঃ

১৭ জানুয়ারী (বৃহস্পতিবার)
রাত ৯টার বাসে ঢাকা থেকে রওনা হব।

১৮ জানুয়ারী ( শুক্রবার)
সকাল ৯টার ট্রলারে কক্সবাজার থেকে রওনা দিব।
১২টার দিকে সোনাদিয়া পৌঁছাব। সারাদিন দ্বীপ টা এক্সপ্লোর করব। খালে মাছ ধরব, পাখি দেখব আর রাতে সমূদ্রের পারে ক্যাম্পিং করব।

১৯ জানুয়ারী ( শনিবার)
সোনাদিয়া মৎসজীবী শিশু নিকেতন এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা উপভোগ করব। আর রাতের ক্যাম্পিং তো থাকছেই।

২০ জানুয়ারী (রবিবার)
সবাই চাইলে আমরা আরও একদিন বীচে আরাম করতে পারি।

খরচঃ
আনুমানিক ৩০০০ টাকা (+/-) ট্রিপের মোট খরচ সমান ভাবে মাথা পিছু ভাগ হয়ে যাবে।

[আমরা কয়েকজন ক্রিয়া প্রতিযোগীতা সুষ্ঠ ভাবে আয়োজনের জন্য ৫০০ টাকা করে স্কুল ফান্ডে জমা দিচ্ছি। চাইলে আপনারাও অংশগ্রহন করতে পারেন।]


যা যা নিতে হবেঃ

১. টেন্ট ( যাদের নেই তারা আগেই যোগাযোগ করুন)
২. স্লিপিং ব্যাগ
৩. গামছা/ তোয়ালে
৪. ব্যাক্তিগত ঔষধ
৫. টর্চ
৬. মগ
৭. প্লেট
৮. চামচ
৯. পলি ব্যাগ
১০. শুকনো খাবার
১১. প্রয়োজনীয় শীতের পোশাক

যারা যেতে আগ্রহী তারা একটা ব্যাপার খেয়াল রাখবেনঃ
আমরা একটি দূর্গম জায়গায় ক্যাম্পিং করতে যাচ্ছি। তাই যে কোন মুহুর্তেই কোন সমস্যার মুখোমুখি হতেই পারে। সেখানে ভাল টয়লেট এর ব্যবস্থা থাকবে না। আমাদের নিজেদের খাবার নিজেদেরই রান্না করে খেতে হবে। তাই সবাই কে এক সাথে কাজ করতে হবে।

আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারী ( মঙলবার) এর মধ্যে যোগাযোগ করুন।


যোগাযোগঃ
সালেহিন আরশাদিঃ ০১৭৩৭১৪৯৬৮৫
রাকিব হাসানঃ ০১৬৮১৩৩৪২১০
মোহাম্মদ জাফর বেগ ( ০১৬৭৭৭৬৪৩০০)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×