প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেছেন.....
....আগের মেয়াদে দেশে শিক্ষার হার বাড়ানোর কথা উল্লেখ করে বলেন, ‘আমরা এবার ক্ষমতায় এসে দেখলাম, সাক্ষরতার হার ৫০ ভাগে নেমে এসেছে। আসলে বিএনপির নেত্রী খালেদা জিয়া চান না, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক। বিএনপির নেত্রী দুই ছেলেকে পড়ালেখা শেখানোর জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কী ডিগ্রি এনেছেন, আপনারা জিজ্ঞেস করেন—মানি লন্ডারিংয়ের ডিগ্রি? দুর্নীতির ডিগ্রি? উনি এই ডিগ্রি এনে দিয়েছেন ছেলেদের।’
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘উনার কষ্টটা আমরা বুঝি। উনি ম্যাট্রিক পরীক্ষায় উর্দু, অঙ্ক আর বাংলা—কেবল এই তিন বিষয়ে পাস করেছেন। ম্যাট্রিকে নিজে ফেল করে উনি বোধ হয় চিন্তা করেন, আমি যেহেতু পাস করিনি, বাংলার ছেলেমেয়েরা কীভাবে পাস করবে? সে জন্যই ছেলেমেয়েরা পাস করুক, উনি চান না।’
প্রধানমন্ত্রী আপনি হয়তো এই শিক্ষাটা পাননি যে "অন্যকে অসন্মান করে নিজের সন্মান পাওয়া যায় না....
নিজেকে কি ভাবেন আল্লাহপাকই ভাল জানেন.....
আমার কাছে আপনার দুই পয়সারও দাম নাই.....
ভবিষৎতে আপনার কাছ থেকে এই অভাগা জাতি রুচিসম্মত কথা শুনবে.......সেই আশায় থাকলাম....
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




