somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে কেন জোর পূর্বক অসৎ করা হচ্ছে.....

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য একটি নতুন ট্রেড লাইসেন্স করা প্রয়োজন। তাই গতকাল প্রয়োজনীয় কাগজপত্র রেডী করে আমার অফিসের ম্যানাজারকে ট্রেড লাইসেন্সটি করে আনার জন্য গুলশানের সিটি কর্পোরেশন অফিসে পাঠালাম।
উল্লেখ্য আমার অফিস বনশ্রী আবাসিক এলাকায় এবং আমার ট্রেড লাইসেন্সের সরকার নির্ধারিত ফিঃ ২৭৫০টাকা।
আমার ম্যানাজার যখন প্রয়োজনীয় কাগজপত্র ও সরকার নির্ধারিত ফি ২৭৫০টাকা জমা দিতে চাইলো তখন সিটি কর্পোরেশনের বনশ্রী আবাসিক এলাকার দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি তাকে বলল বনশ্রী আবাসিক এলাকায় ব্যবসা প্রতিস্ঠানের জন্য এখন কোন ট্রেড লাইসেন্স প্রদান করা হয় না (অথচ বনশ্রী আবাসিক এলাকায় অগনিত দোকান ও ব্যবসা প্রতিস্ঠান বর্তমানে বিদ্যমান)।
যাইহোক, আমার ম্যানাজারকে সেই রেফারেন্স দিল কিন্তু সে মানতে নারাজ এবং বলল এইগুলি সব আগের ট্রেড লাইসেন্স।
আমার ম্যানাজার জানতে চাইলো এখন কি করার, তখন সিটি কর্পোরেশনের দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বলল আপনি ট্রেড লাইসেন্স ফি ২৭৫০টাকা সহ মোট ৫০০০টাকা দিলে করে দিতে পারি।
এই হলো সিটি কর্পোরেশন অফিস গুলির অবস্থা....ঘুষ, দূর্নীতি ছাড়া কোন কাজই আগায় না.....
একদিকে আমার রাস্ট্রে ব্যবসা করতে হলে নিয়ম অনু্যায়ী ট্রেড লাইসেন্সের প্রয়োজন, না করলে বেআইনী আবার ট্রেড লাইসেন্স ব্যতিত ব্যাংক এ্যাকাউন্ট ও অনেক কোম্পানীতে এনলিষ্টম্যান্ট হওয়া যায় না...কোন দিকে যাব...?
কিন্তু আমিতো ঘুষ, দূর্নীতি, অসততা পছন্দ করি না..
আমি সততার সাথে ও উত্তমভাবে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করি....আমি হয়তো উপরি টাকা দিলে আমার ট্রেড লাইসেন্সটি হয়তো পাবো না...
ভেবে পাই না রাস্ট্রীয় সেবা মূলক প্রতিস্ঠান গুলি কেন জোড় করে মানুষকে অসতৎ ও দূর্নীতিবাজদের সাথে সামিল করে....?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×