এটা কোন ধর্ম বিরোধী পোষ্ট না।শব্দ দূষন কিভাবে আমাদের অসুবিধার সৃষ্টি করছে তার একটি বাস্তব দৃষ্টান্ত এটি।
আমার এক খালু হার্টের ও ডায়েবেটিকের রোগি,বয়স আছে।উনি আমাদের বাসায় সর্বশেষ আসেন গতবছর।যোহরের আযানের সময় তিনি মাথা চেপে ধরে চেয়ারে বসে পড়েন,চোখমুখে ব্যথার ছাপ।আমরা সবাই বুঝতে পারলাম তিনি অসুস্থ বোধ করছেন।জিজ্ঞেস করতেই বললেন তিনি ঠিক আছেন।আযান শেষ হল,আমরা হাপ ছেড়ে বাচলাম,খালুও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেন।
আযান খুবই সুমধুর এবং মুসলমানদের জন্য নামাযের আহবান স্বরুপ।মসজিদ লাগোয়া বাড়িতে ১০ বছর থেকেছি,ঐ খালুও অনেকবার সেই বাড়িতে গিয়েছে, সমস্যা হয় নি।
আমাদের বর্তমান বাসার ২০ গজের মধ্যে ৩টা মসজিদের(২টার মাদ্রাসা আছে) কম করে হলেও ১৫ টা মাইক।এই মাইকগুলতে যখন প্রায় একসাথে আযান হয়,তখন ভীতিকর পরিস্থিতির অবতারনা হয়।আযানের সুমধুর ভাব টা তো থাকেই না বরং হাউ-কাউ ,কোলাহল,গন্ডগোলের মত শোনায়।আযানের বানিও পরিষ্কার আলাদা আলাদা ভাবে শোনা যায় না।
একই স্থানে একাধিক মসজিদের একাধিক মাইক থাকাতে এই সমস্যা হচ্ছে।মাইকগুলো কি সুপরিকল্পিত ভাবে বসানো যায় না,যাতে এক মসজিদের মাইকের কাছাকাছি অন্য অন্য মসজিদের মাইক না থাকতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



