
লেখাটির শিরোনাম "দি দি হুমায়ূন কবির ও একটি মিথ।"হুমায়ূন কবির নামের আগে দুইটা "দি"।বিখ্যাত,বিরাট কোনকিছুর নামের আগে "দি" বসে।হুমায়ূন কবির এত বিরাট ব্যক্তিত্ব ও গুনি ব্যক্তি ছিলেন যে তার নামের পূর্বে দুইটা "দি" বসানো যায়;কোন ভুল হয় না।
হুমায়ূন কবির ছিলেন একজন বাঙালী রাজনীতিবিদ ও লেখক।১৯০৬ সালে ফরিদপুরের কাছে তার জন্ম।
১৯২২ সালে ম্যাট্রিক পরিক্ষায় স্টার মার্ক পেয়ে পাস করেন তিনি।প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে ৩য় স্থান লাভ করে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স পাস করেন।দুটোতেই প্রথম শ্রেনিতে প্রথম।
১৯২৮ সালে স্কলারশিপ নিয়ে অক্সফোর্ডের এক্সেটার কলেজে দর্শন,রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে বি এ পড়তে যান।তিনি ছিলেন তুখোড় ছাত্র;ক্লাসের ফার্স্ট বয়।অবাক হলেও সত্যি ইংরেজ ছেলেমেয়েরাও তার সাথে লেখাপড়ায় পেরে উঠত না। প্রথম ৩ বছরে হুমায়ুনই প্রথম।৪ থ বছরে হুমায়ূন এক ইংরেজ মেয়ের প্রেমে পড়লেন।মেয়েটি তারই সহপাঠিনী,সেকেন্ড গার্ল।উথাল পাতাল প্রেমে তিনি ভেসে গেলেন।পড়ালেখাতেও আর আগের মত তার মনযোগ নেই।ফাইনাল পরিক্ষা শুরু হল
শেষ পরিক্ষার আগে মেয়েটি তাকে জানাল সে তাকে ভালোবাসে না।এতে তিনি খুব হতাশ হয়ে গেলেন।আসলে এটি ছিল ইংরেজদের একটি চাল,যাতে তার লেখপড়া নষ্ট হয়।ইংরেজরা বুজতে পেরেছিল বাঙালী ছেলেকে আটকাতে হলে তাকে প্রেমের ফাদে ফেলতে হবে।তার লেখাপড়া বন্ধ, সারাদিন বাইরে ঘুরে মদ খেয়ে গভীর রাতে বাসায় ফিরে বেহুশ হয়ে ঘুমালেন।পরিক্ষা আর দিবেন না।
পরদিন তার এক বন্ধু তার খোজে তার বাসায় গেল এবং অনেক বুঝিয়ে তাকে পরিক্ষা হলে নিয়ে গেল।
হুমায়ুন তখনও অর্ধেক বেহুশ ;কোনমতে একটা কলম নিয়ে হলে গেলেন। পরিক্ষা শুরু হলে তিনি কলম বের করে লেখা শুরু করলেন।কিন্তু কলমে কালি নাই।তাতে কি?অর্ধচেতন হুমায়ুন তা দিয়েই পরিক্ষা দিলেন।পুরা খাতা সাদা,তবে কলমের অদৃশ্য আচড়ে ভর্তি।
তার সাদা খাতাটি শিক্ষকরা বিশেষভাবে পাঠোদ্ধার করে দেখলেন সব উত্তর সঠিক আছে,শুধু হুমায়ূন কবির টি এর পেট কাটেনি।আসলে ক্লান্ত দেহে তিনি টি এর পেট কাটার জন্য হাত তুলতে পারেননি।তিনি প্রথম বিভাগ পেয়ে পাস করলেন(১৯৩১ সাল),কিন্তু প্রথম হতে পারলেন না।
পরবর্তীতে তিনি তরুনদের উপদেশ দিতেন,"পরিক্ষা হলে আর যাই কর,টি এর পেট কাটতে ভুলো না।"
হুমায়ূন কবির পরে রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হন।বিজ্ঞান গবেষনা ও সংস্কৃতী বিষয়ক মন্ত্রিও হন ভারতের।
মৃত্যু ১৯৬৯ সালে কোলকাতায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



