
ধানমন্ডি ২৭ নম্বর রোড যেখানে সাত মসজিদ রোডে এসে মিশেছে, সেখানে ঝা চকচকে এক দালান-"বাংলাদেশ আই হসপিটাল"।সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত চক্ষুরোগের জন্য বিশেষায়িত হাসপাতাল।ফিটফাটের কোনও কমতি নাই।আছে স্যুট কোট পড়া সুন্দরি রিসেপশনীস্ট-যতবার চোখে পড়েছে ততোবারই মাছি মারতে দেখেছি। অথচ ব্যাবস্থাপনা চরম খারাপ।
রোগির চোখে রেটিনায় সমস্যা,চোখে ইনজেকশন নিতে হবে।আপয়নমেন্ট সকাল ১১ টায়।আধ ঘন্টা আগে রোগীসহ হাসপাতালে পৌছালাম।সাড়ে ১১ টার দিকে রোগির চোখে ড্রপ দিল, ব্লাডপ্রেসার,ডায়েবেটিকস ইত্যাদি মাপলো নার্স।১২ টার দিকে খুব উৎসাহের সাথে টাকা পয়সা জমা নিয়ে নিল।আর বললো অপেক্ষা করতে।অপেক্ষা করতে করতে বেলা ৩টা;একজন রোগিও ডাকেনি।রোগিরা ডেস্কে যতবার অভিযোগ জানিয়েছে,বলা হয়েছে অপেক্ষা করতে,ডাক্তার অপারেশনে ব্যাস্ত।রোগিরা বেশির ভাগই বয়স্ক,ডায়েবেটিকসের রোগি,সারদিন অভুক্ত।বাইরে যে খেতে যাবে সেই ভরসা পাচ্ছে না।এতক্ষন অপেক্ষা করে শেষে মিস না হয়ে যায়। বেলা ৫ টার সময় ডাক্তার মশাই এর সময় হল,হয়তো দয়াও হল।২০/২৫ জন রোগির সবাইকেই ডাকা হল,ইঞ্জেকশন দিতে ২০ মিনিটও সময় লাগলো না।
বিকাল ৫ টায় যদি ডাক্তার চিকিৎসা দিবে, তাহলে সকাল ১১ টায় কেন আসতে বলা? ৬ ঘন্টা কেন বসিয়ে রাখা?এরপরেও আরো তিন বার সেখানে যেতে হয়েছে,অবস্থা একই।
ডাক্তারের সময়ের দাম আছে,রোগির সময়ের দাম নেই??ডাক্তারদের কাছে রোগিরা একপ্রকার জিম্মি।এই জিম্মি জিম্মি খেলার অবসান চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



