somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী ভাষা শেখার কারন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একুশে ফেব্রুয়ারিতে বিদেশীনির মুখে “ আমি বাংলা বালো বাসি” না শুনলে যেন আমাদের একুশের অর্জন ষোল আনার মধ্যে চৌদ্দ আনা মিথ্যে হয়ে যায়।সব বিদেশীই তার নিজের মাতৃভাষাকে ভালোবাসবে।নিজের ভাষা বাদ দিয়ে অন্য দেশের ভাষা ভালোবাসার কারন নেই।প্রয়োজনও নেই।টিভি ক্যমেরায় তারা যাই বলুক বা যাই বলানো হোক না কেন,আমাদের উচিৎ না তাদের দিয়ে এসব প্যাকেজ নাটক করানো।
মানুষ নিজের প্রয়োজনে বিদেশী ভাষা শিখে।বিদেশী ভাষা-দেশী ভাষা সব ভাষার প্রধান কাজ যোগযোগ রক্ষা করা,মনের ভাব আদান প্রদান করা।বাংলাদেশে যেসব বিদেশী বসবাস করে তারাও সে কারনেই বাংলা ভাষা শেখে।কিন্তু একুশে ফেব্রুয়ারি আসলে আমাদের এমন একটা ধারনা দেওয়ার অপচেষ্টা করা হয় যেন বাংলা ভাষাকে ভালোবেসে বিদেশীরা দলে দলে বাংলা শিখছে।
নিজ দেশ,ভাষা,ধর্মের প্রতি মানুষের যে ভালোবাসা তার সাথে অন্যকিছু কে শরীক করা যায় না।এগুলো মানুষের একেবারে নিজস্ব বিষয়।বলা যায় না---আমি বাংলা ও স্প্যানিশ ভাষা ভালোবাসি।বললে তা কৃত্রিম, খেলো শোনায়।তা আমি যত বড় বিশ্ব নাগরিকই হই না কেন।
নেট ঘেটে দেখা গেল বিদেশী ভাষা শেখার অনেক কারন আছে।যেমন--
বিশ্লেষন ক্ষমতা বৃদ্ধি করে।
চাকুরি বাজারে প্রার্থীকে মূল্যবান করে তোলে।
সৃষ্টিশীলতা বাড়ে।
বিদেশ ভ্রমন সহজ এবং আনন্দময় হয়।
সমস্যা সমাধানের ,বিমূর্ত ধারনা নিয়ে কাজ করার দক্ষতা বাড়ে।
শ্রবন ক্ষমতা ও স্মরন শক্তি বাড়ে।
বিদেশী ভাষা শিখলে নিজ ভাষার জ্ঞান বাড়ে।
বিদেশী ভাষা শেখা অন্য ভাষার লোকদের সম্মান করতে শেখায় ও উৎসাহিত করে।ভাষা ও মানব প্রকৃতীর মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে।
সঙ্গিত,কলা,দর্শন,চলচিত্র,বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দেয়।
বিদেশী ভাষা বিশ্ব সমন্ধে মানুষের দৃষ্টি-ভঙ্গি বড় করে এবং তাকে নমনীয় ও কষ্ট-সহিষ্ণু করে।
বিদেশী ভাষা শিক্ষা, যারা ভিন্ন তাদের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করে ও কুসংষ্কার কমায়।
একজন মানুষ কার্যকর ও দায়িত্ববান ভাবে বহু সাংষ্কৃতিক বিশ্বে অংশগ্রহণ করতে পারে যদি সে অন্য আরেকটি ভাষা জানে।
বিদেশী ভাষা শিক্ষা সাংষ্কৃতিক বৈচিত্রতা উপলব্ধির দিকে নিয়ে যায়।
বৈশ্বয়িক অর্থনীতিতে একজনের বিপননযোগ্য দক্ষতা উন্নতী লাভ করে যদি তার আরেকটি ভাষা জানা থাকে।

এরকম আরো কিছু কারন আছে।কিন্তু মোদ্দা কারণ--যোগাযোগ।কোন ভাষাকে ভালোবেসে কেউ ভাষা শেখে এমন কিছু পেলাম না।তবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ থাকতে পারে--এতটুকুই।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:০২
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×