somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরগী ধরা

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অমর একুশে গ্রন্থ মেলা ২০২১ এগিয়ে আসছে।প্রকাশকদের তোড়জোড় শুরু হয়েছে।তারা পান্ডুলিপি আহ্বান করছেন লেখকদের কাছ থেকে।লেখকরা পান্ডুলিপি শেষ করছেন , প্রকাশকদের সাথে কথা বলছেন,তাদের কাছে পান্ডুলিপি পাঠাচ্ছেন।প্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশে বরাবরের মতো কোন সমস্যা নেই।সবাই তাদের বই ছাপানোর জন্য মুখিয়ে আছে।একেক জনের তিন/চারটি করে বই পর্যন্ত তারা প্রকাশ করছেন।নবীনদের অবস্থা তথৈবচ।বেশ ক’জন প্রকাশকের সাথে কথা বলে এবং প্রকাশনীর ফেসবুক পেজ ,স্পনসরড বিজ্ঞাপন থেকে বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম।
ঢাকার একটি বিখ্যাত প্রকাশনী পান্ডুলিপি চান এমন লেখকদের কাছ থেকে যাদের পূর্বে বই বেরিয়েছে বা পত্র-পত্রিকায় লিখে যাদের মোটামোটি নাম হয়েছে, তাদের কাছ থেকে।অথচ নবীন লেখকের পান্ডুলিপি পেয়ে তারা তিন বার ফোন করেন এবং এক পর্যায়ে জানিয়ে দেন বই ছাপাবেন কিন্তু খরচ আপনার।এরকম প্রস্তাব পেলে নিজেকে মুরগী না ভেবে লেখকের কোন উপায় আছে?
ঢাকার আরেকটি প্রকাশনীর পান্ডুলিপি আহ্বানের স্পন্সরড বিজ্ঞাপনের কমেন্টে জনৈক বুদ্ধিমান লেখক জানতে চেয়েছেন---“শর্ত আছে?” প্রকাশকের উত্তর---“অবশ্যই।” আরেকজন লেখক প্রশ্ন করেছেন---“কি কি শর্তে বই প্রকাশ করেন জানা যাবে?”প্রকাশকের উত্তর---“আগে পান্ডুলিপি পাঠান,তারপর শর্ত।”যদিও বিজ্ঞাপনে শর্তের কথা কিছু বলা নেই।প্রকাশক গোষ্ঠির এ রকম আচরণ দুঃখজনক।
আরেক প্রকার প্রকাশক আছেন যারা যৌথ কাব্যগ্রন্থ,যৌথ গল্প গ্রন্থ বের করতে পছন্দ করেন।এদের বিজ্ঞাপনে লেখা থাকে “প্রকাশনা ব্যায়ের শর্ত আছে।” লেখা নির্বাচিত হলে বিশ জন লেখক প্রত্যেকে দু’হাজার টাকা প্রকাশনা খরচ দেন;বইটি প্রকাশিত হয়। লেখকরা ৫/৭ টা সৌজন্য কপি পান।প্রকাশক বই বের হওয়ার আগেই সেফ সাইডে।লেখকরাও খুশি।
কিছু প্রকাশনী যৌথ উদ্যোগে বই প্রকাশ করতে চান। বই প্রকাশ করবেন কিন্তু লেখককে একশত কপি বই বিক্রির নিশ্চয়তা দিতে হবে।অর্থাৎ লেখককে শুধু লেখক হলেই হবে না,হতে হবে উদ্যোক্তা ও বিনিয়োগকারী।একজন লেখক তার মেধা,সৃষ্টিশীলতা কাজে লাগিয়ে গল্প,উপন্যাস লেখেন /অনুবাদ করেন।আমি মনে করি এটাই তার বিনিয়োগ। প্রকাশক পান্ডুলিপি পড়ে নতুন লেখকের উপর ভরসা করতে না পারলে লেখা ছাপবেন না। প্রকাশকরা মানহীন বই লেখকের সম্পূর্ণ খরচে ছাপতে আগ্রহী কিন্তু নতুন সম্ভাবনাময় লেখকের বই ৬০/৪০,৭০/৩০ ঝুকিতে ছাপতে রাজী না।যে কোন ব্যাবসাতেই ঝুকি থাকে।কিছু ঝুকি না নিতে পারলে ব্যাবসা করা উচিৎ না;বিশেষ করে ঝুকির পরিমাণ নির্ণয়ে যখন আপনার কাছে পান্ডুলিপি আছে।
ঢাকার বাইরে কোন প্রকাশনীতে ভুলেও পান্ডুলিপি পাঠাবেন না। এরা চরম আনপ্রফেশনাল। একটি প্রকাশনিতে লেখা পাঠিয়ে ছিলাম।ডেডলাইন শেষ হবার পর দেড় মাসেও পান্ডুলিপি প্রতিযোগীতার ফলাফল ঘোষনা করতে পারেনি। আমার শ্রম এবং অর্থ দুই-ই নষ্ট।এদিকে ঢাকার একটি প্রকাশনী ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে।
ঢাকার বাইরের প্রকাশনীগুলো যে শুধু চরম আনপ্রফেশনাল তা নয় ,তাদের স্বাভাবিক ভদ্রতা জ্ঞানটুকুও নেই।ঠাকুর গাও কি ফরিদপুর কোন এক জায়গার প্রকাশনী তাদের ফেসবুক পেজে লেখা আহ্বানের সাথে সাথে এটাও জানিয়েছে---প্রকাশনীর ব্যায়ে বই প্রকাশ করা হয় না। আপনি যদি বাংলা একাডেমী বা একুশে পদক প্রাপ্ত লেখক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।ওই প্রকাশক সম্ভবত মানসিক ভাবে অসুস্থ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×