প্রত্যেক মানুষই তার নিজ নিজ মনের রাজ্যে এক জন মহারাজা বা মহারানী। সে তার নিজেকে ঘিরে অনেক সপ্ন বুনে বেড়ায়। নিজের কাছে সে অনেক বেশি নিস্পাপ, সৎ এবং ভাবে সে কখনো কারো ক্ষতি করে না। যদিও কখনো সে কোন অপরাধ করে থাকে তারপরেও ভাবে ইচ্ছে করে সে তা করে নি। পরিস্থিতির প্রয়োজনে কিংবা সমাজের চাপে সে কোন ভুল করতে বাধ্য হয়েছে। মানুষ এর পর তখনই ভাল কিছু করতে চায় যখন তার ভেতর অপরাধবোধ কাজ করে। কারন যার ভেতর কোন অপরাধবোধ কাজ করে না সে সাধারণত নিজেকে ভাল কিছু করতে হবে এমন কোন মনোভাবও পোষণ করে না।
জানেন মানুষের আবেগটা কেমন? মানুষের এই আবেগই মানুষকে ধ্বংস করে, আবার আবেগবিহীন পৃথিবী মানুষকে নিষ্ঠুরতা ও যান্ত্রিকতা ছাড়া আরা কিছুই দিতে পারে না। মানুষ এখনও যে জন্য মানুষকে ভালবাসে তা হল আবেগের টানে। বিবেক দিয়ে কোনটা ভাল কোনটা খারাপ তা নির্ণয় করা যায় কিন্তু ভালবাসা উপলব্ধি করা যায় না কখনো।
প্রত্যেক মানুষই চায় অপরের ভালবাসা পেতে কিন্তু একবারও কি ভেবে দেখে অন্যরা তার থেকে ঠিক একইটা চায়? আমি জানি না মানুষ কেন এত স্বার্থপর হয়। পৃথিবীতে সুন্দর ভাবে বাঁচতে হলে বেশি কিছুর প্রয়োজন নেই। সবাই আপনাকে ভালবাসবে না। সবার ভালবাসাও আপনি পেতে চাইবেন না। পরিণামে আপনি শুধুই কষ্ট পাবেন। মানুষেরই বা এত সময় কই যে আপনাকে নিয়া এত ভাববে। আসলে এই পৃথিবীতে একাই এসেছি আর একাই যেতে হবে। একটা কথা তখন আমার বার বার মনে পড়ে যে “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”।
তাছাড়া যে তার কাছের বন্ধুদের চিনতে পারল না সে নিজেকে ভাল করে বিশ্বাস করতে পারে কি না সন্দেহ। আর যে সবার প্রিয় বন্ধু হতে চায় সে আসলে কারোই প্রকৃত বন্ধু নয়। এটা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু আমি এর PRACTICAL প্রমাণ পেয়েছি।
প্রত্যেক মানুষেই চায় অন্যের ভালবাসা পেতে কিন্তু একবারও কি ভেবে দেখে অন্যরা তার থেকে ঠিক একইটা চায়? আমি জানি না মানুষ কেন এত স্বার্থপর হয়। হয়তো বা আমাকেও আমার আসে-পাসের বন্ধুরা স্বার্থপর ভেবেছে কোন কোন সময়। কিন্তু বন্ধুরা, বিশ্বাস কর আমাকে,,, আমি এতটা স্বার্থপর নয় যে তোমাদেরকে হৃদয় থেকে ভালবাসা দিতে কার্পণ্য করব। হয়তো মাঝে কোন ভুল বুঝা-বুঝি ছিল। ভুলগুলো ভুলে বার বার ফিরে যেতে চেয়েছি তাদের মাঝে, তারা সুযোগ করে দেয় নি।
যাহোক প্রিয় বন্ধুদের হারানোর বেদনা অনেক বার উপলব্ধি করার চেষ্টা করেছি, ভুলেও যেতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। মনে হছে কেউ আমাকে বিশ্বাস করতে পারে নি। আল্লাহ আমাকে আমার ভুল গুলো বুঝার ক্ষমতা দিন, আর নীরবে বিয়োগ বেদনা সহ্য করে যেতে চাই না। মোঃ জাহিদ হোসেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




