ইভ টিজিং
যদি কোন ব্যক্তি কোন নারীর শ্লীলতাহানির উদ্দেশে সেই নারী যাতে শুনতে পায় এমনভাবে কোন কথা বলে বা শব্দ করে অথবা সেই নারী যাতে দেখতে পায় এমনভাবে কোন অঙ্গভঙ্গি করে বা কোন বস্তু প্রদর্শন করে অথবা সেই নারীর গোপনীয়তার অধিকার লংঘন করে কিংবা ঐ নারী কোন নির্জন স্থানে রয়েছে এমন কোন স্থানে যথার্থ কারণ ছাড়া প্রবেশ করে, তবে সেই ব্যক্তি এক বছর পর্যন্ত যে কোন বর্ণনার বিনা শ্রম কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
যৌন পীড়ন
যদি কোন ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের যে কোন অঙ্গ বা কোন বস্তু দ্বারা কোন নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোন অঙ্গ স্পর্শ করেন বা কোন নারীর শ্লীলতাহানি করেন তাহা হলে তার এই কাজ হবে যৌন পীড়ন এবং তার জন্য ব্যক্তি অনধিক দশ বৎসর কিন্তু কম পক্ষে তিন বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।
কোন প্রতিষ্ঠানের কোন কাজে কোন মহিলা নিযুক্ত থাকলে, তিনি যে পদমর্যাদারই হোন না কেন, তার প্রতি ঐ প্রতিষ্ঠানের অন্য কেহ এমন কোন আচরণ করতে পারবেন না যা অশ্লীল কিংবা অভদ্রজনোচিত বলে গণ্য হতে পারে, কিংবা যা ঐ মহিলার শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থী। (ধারা ৩৩২,বাংলাদেশ শ্রম আইন, ২০০৬)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




