মাঝারি থেকে তীব্র মাত্রার আরো একটি শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশ। অব্যাহত শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় সারাদেশে জীবনযাত্রা স্থবির হয়ে পরেছে। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে কার্গোজাহাজ, কোস্টার, নৌযান এবং সড়কপথে বাস-মিনিবাস, কোচ চলাচল ।
বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে দিনাজপুরে। যার রেকর্ড করা হয় ৩ দশমিক ২ সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, “তাপমাত্রার আরও পতন আর শীতের প্রকোপ দুইই বাড়তে পারে আগামী দু'একদিনে। বায়ুমণ্ডলের 'জেড'প্রবাহ শক্তিশালী হওয়ায় কমপক্ষে আরও তিনদিন থাকতে পারে শীতের এ দাপট।”
টানা বেশ কিছুদিন পর দেশে আবারও শীতের তীব্রতা বেড়ে গেছে। দ্বিতীয়বারের মতো শীতে কাহিল হয়ে পড়ছে সমগ্র দেশ। গত ৩১ ডিসেম্বর সারাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শৈত্যপ্রবাহ অনেকটাই থেমে গিয়েছিল। প্রতিদিনই ছিল ঝলমলে রোদ। ফলে শীত ছিল না বললেই চলে। কিন্তু মঙ্গলবার থেকে হঠাৎ করেই শুরু হয়েছে তীব্র শৈত প্রবাহ।
আবহাওয়া অফিস সূত্র বলছে, বাংলাদেশের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা স্বাভাবিক মৌসুমি প্রবাহ। তবে আগামী দু'একদিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ছাড়া অন্যান্য স্থানে শীত আরও বাড়তে পারে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান যত কমবে, তই বাড়বে শীত।১০ জানুয়ারি বৃহষ্পতিবার থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে তীব্র শীতে উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত একইসাথে বইছে ঠাণ্ডা হাওয়া। আর এতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল মানুষ। শীত বাড়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। ফলে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শীতজনিত রোগে ঠাকুরগাঁও, পাবনা, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গার জীবননগর ও জামালপুরের বকশীগঞ্জে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
মঙ্গলবার দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এছারা ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতেও ৬ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৭, শ্রীমঙ্গলে ৮.২, যশোরে ৮.৪, সীতাকুণ্ডে ৯ ডিগ্রি সেঃ।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রবল শৈত প্রবাহের সাথে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।