শীত কিন্তু চলেই এসেছে । যে ঠান্ডা কম্বলের ভেতরে আছেন নিশ্চয়ই। একটা কথা বলে রাখি শীত কিন্তু শুধু হাড় কাঁপানো ঠান্ডাই নিয়ে আসে না মজার মজার বেশ কিছু পিঠার জন্যও বিখ্যাত হিম বুড়ি। অলসতার মাঝেও যদি খানিকটা সময় বের করে নিয়ে শীতের পীঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু মন্দ হবে না। তীব্র শীতে ধোঁয়া ওঠা পিঠা ভাবলেই জিভে জল চলে আসে। জানিয়ে দিচ্ছি শীতের মজাদার কিছু পিঠার রেসিপি।
ভাপা পিঠা
উপকরণ : চালের গুঁড়া ১ কেজি, পানি আধা কাপ, গুড় আধা কেজি, নারিকেল কোরানো ১ কাপ, লবণ সামান্য।
প্রণালি : চালের গুঁড়া পানি দিয়ে ভালো করে নেড়ে বাঁশের চালনিতে চেলে নিন। অ্যালুমিনিয়াম বা মাটির পাত্রের মুখে কাপড় বেঁধে পানি ভরে চুলায় বসান। পানি ফুটে ভাপ বের হলে একটা ছোট ছাঁচে প্রথমে চালের গুঁড়া, গুড় ও কোরানো নারিকেল আবার চালের গুঁড়া দিয়ে চুলায় বসানো পাত্রের কাপড়ের ওপর ছাঁচের পিঠা ঢেলে ৫ মিনিট ভালোভাবে ঢেকে রাখুন। ঢাকনা তুলে একটা একটা করে তৈরি করতে পারবেন ভাপা পিঠা।
মোরগ মাংসের ঝালপিঠা
উপকরণ : মুরগির মিহি কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, হলুদ সামান্য, লবণ সামান্য, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ময়দা ও চালের গুঁড়া ১ কাপ, পানি পৌনে ১ কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি :ময়দা পানি ও লবণ দিয়ে ডো তৈরি করে নিন। ঝাল স্টাফিং রান্না করুন। রুটি বেলে স্টাফিং ভরে ডুবো তেলে ভাজুন।
দুধ চিতই
উপকরণ : আতপ চালের গুড়া তিন কাপ,খেজুরের গুড় ১ কেজি, দুধ ২ লিটার,পানি ১ লিটার,পরিমান মতো লবন, এলাচ ৪/৫ টুকরা।
প্রণালি : পাত্রে পানি ও গুড় জাল দিন। দুধ মিশিয়ে আরও ৩০ মিনিট আগুনে রাখুন।
এবার পরিমানমতো পানি চালের গুড়া ও সামান্য লবন মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন। পিঠা গুলো তৈরি করবার জন্য মাটির খোলা বা লোহার কড়াই ব্যবহার করুন। কড়াইটি তেল দিয়ে মুছে মুছে চালের গুড়োর গোলা ঢেলে গোল গোল পিঠা তৈরি করে নিন। এবার আগের তৈরি করা গুড়ের সিরায় পিঠাগুলো দিয়ে একবার বলক এলেই চামচ দিয়ে সাবধানে নেড়ে দিন। চুলা থেকে নামিয়ে সারা রাত এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।