রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর ছাত্রলীগের এসিড নিক্ষেপে ৩জন শিক্ষকসহ কমপক্ষে ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী জানান, টানা এক সপ্তাহ থেকে আন্দোলনের আজ ৬ষ্ঠ দিনে আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে দূর্নীতি বিরোধী মঞ্চের একাডেমিক ভবন-৩ এর সামনে অবস্থান নেয়। শান্তিপূর্ণ এ আন্দোলনে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।
কিন্তু কিছুক্ষন পরেই জয়বাংলা শ্লোগান দিয়ে বহিরাগত কিছু যুবক ক্যাম্পাসে মিছিল নিয়ে প্রবেশ করে। লাঠিসোটাসহ মিছিলটি একাডেমিক ভবনের সামনে আসলে আন্দোরনকারীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। পরে মিছিল থেকে বিক্ষোভকারীদের উপর এসিড নিক্ষেপ করা হয়। এতে ৩ জন শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এখনো ক্যাম্পাস উতপ্ত। বিছিন্ন ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
আহত শিক্ষকদের মধ্যে ব্যবস্থাপনা বিভোগের শিক্ষক ড. মতিউর এবং বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীদের নাম এখনোও জানা যায়নি বা শিক্ষার্থীরা গোপন করছেন। তবে আন্দোলনকারীদের দাবী ভিসি আন্দোলন দমাতে ছাত্রলীগের কর্মীদের ভাড়া করে এনেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Click This Link
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগের এসিড নিক্ষেপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।