somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প ঝুঁকি এড়াতে কেমন হবে আবাসন

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভৌগোলিকভাবে বাংলাদেশ রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে। বিশেষ করে রাজধানী ঢাকা তার মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা শহরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হলে ৩০ ভাগ ভবন ভেঙে পড়তে পারে এবং মারা যেতে পারে প্রায় ৩ লাখ মানুষ।

ভূমিকম্প মোকাবিলায় আবাসন তৈরির নিয়মকানুন জানা জরুরি বলে মনে করেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জোনিং ম্যাপ অনুসারে বাংলাদেশের ৪৩ ভাগ এলাকাই ভূমিকম্পপ্রবণ, ৪১ ভাগ এলাকা মাঝারি ও ১৬ ভাগ এলাকা কম ভূমিকম্পপ্রবণ।
বিশেষজ্ঞদের মতে, জেলাভিত্তিক হিসাব করলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও বান্দরবান। পাশাপাশি ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙ্গামটি খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার কিছু অংশ এই জোনে রয়েছে।
কিছুটা কম ঝুঁকিপূর্ণ জোনে রয়েছে রাজশাহী, নাটোর, মাগুরা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং ঢাকা। আর বরিশাল ও পটুয়াখালীর পানিকবলিত এলাকাগুলো রয়েছে জোন-৩ এ, অর্থাৎ ভূমিকম্প ঝুঁকি তেমন নেই।
ভূমিকম্প ঝুঁকিতে আবাসন কেমন হবে সে বিষয়ে তারা বলেন, “ভূমিকম্প যেহেতু সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক দুর্যোগ আর এর পূর্বাভাসেরও কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি, তাই ভূমিকম্পের ব্যাপারটি মাথায় রেখে নিজের বাড়িটি তৈরি করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।”
এ প্রসঙ্গে বুয়েটের পুরকৌশল অধ্যাপক ভূমিকম্প বিশেষঞ্জ ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, “অতীতে যেসব ভূমিকম্প হয়েছে সেগুলো প্রায় ৮ মাত্রার বা তার বেশি ছিল। কিন্তু বর্তমানে যদি রিকটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকার প্রায় ৩০ শতাংশ ঘরবাড়ি ভেঙে যাবে। এক্ষেত্রে পুরান ঢাকার অবস্থা হবে ভয়াবহ। এখন আমাদের লক্ষ্য হলো নতুন করে যেসব বাড়ি হচ্ছে সেগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা। যদিও ভূমিকম্প থেকে পুরোপুরি রক্ষার কোনো উপায় নেই; তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।”
বহুতল ভবন তৈরির ব্যাপারে অধ্যাপক আনসারী বলেন, “পিলার আর কলামের সংযোগস্থলে এক্সট্রা রড যোগ করতে হবে। রিইনফোর্সড কংক্রিটের শুরুতে লোহার যে রড তৈরি করা হয় সেটির টাইরডকে ১৩৫ ডিগ্রি কোণে বাঁকিয়ে ঢুকিয়ে দিতে হবে। তবে আমাদের দেশে বেশির ভাগ বাড়িতে টাইরডকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে দেওয়া হয়।”
তিনি বলেন, “সাধারণত একতলায় আমরা অনেক সময় কার পার্কিং বা অন্য কোনো কারণে ফাঁকা রাখি। এক্ষেত্রে ভূমিকম্প ঝুঁকি এড়াতে ওপরতলার দেয়ালসহ কলামের দৃঢ়তার সমান নিচতলার কলামের দৃঢ়তা হতে হবে। এ ছাড়া ভবনের পিলারের ও কলামের বেল্ডিংয়ের রডকে কোড অনুসারে ডিটেইলিং করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। যদিও এক্ষেত্রে ভবন নির্মাণের ব্যয় ১০ শতাংশ বেড়ে যেতে পারে।”

অন্যদিকে বুয়েটের একই বিভাগের অধ্যাপক ড. তাহসিন রেজা হোসেন বলেন, “নবনির্মিত ভবন যদি প্রস্থের চেয়ে দৈর্ঘ্যে বেশি হয়ে থাকে তবে এর বিভিন্ন অংশ আলাদা করা যেতে পারে। যেমন- লিফটকে মূল ভবন থেকে একটু আলাদা রাখা যেতে পারে। ভবন নির্মাণের ক্ষেত্রে এসব নিয়ম মানাই হলো বিল্ডিং কোড।”

ড. তাহসিন রেজা আরো বলেন, “মাটিভেদেও ভূমিকম্পের মাত্রার কম-বেশি হতে পারে। নরম মাটিতে ভূমিকম্পের মাত্রা অনেকগুণ বেড়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন রকম পুকুর, ডোবা, নদী ভালোভাবে ভরাট করার সময় তা দৃঢ় কিনা তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “মনে রাখতে হবে, ৬ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প প্রায় ১০২৪ গুণ তীব্র এবং ধ্বংসাত্মক। তাই ভূমিকম্পে ভীত বা আতঙ্কিত না হয়ে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে ঝুঁকি অনেকাংশে কমে যাবে।”

ড. তাহসিন রেজার হিসেবে, ভূমিকম্পে বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো রাজধানী ঢাকা। কেবল এ শহরেই রয়েছে প্রায় ৬ লাখের মতো ভবন, যেগুলোর বেশির ভাগই বিল্ডিং কোড অনুসরণ না করে নির্মাণ করা। এই মুহূর্তে যদি ৭ রিকটার স্কেল মাত্রার ভূমিকম্প ঢাকায় হয় তবে প্রায় ৩ লাখ মানুষের প্রাণহানি ঘটবে। এ ছাড়াও বিল্ডিং ভেঙে ঢাকা শহরে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হবে তা প্রায় ৬১৬০ মিলিয়ন ডলার যা দেশের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক। আর ধ্বংসস্তূপের সৃষ্টি হবে প্রায় কয়েক হাজার টন। এগুলো সরানোর ব্যবস্থাও মাথায় রাখতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬০-৭০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা আছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কয়েক হাজার কর্মীকে।

স্বেচ্ছাসেবকদের একজন মো. নাসির উল্লাহ তাদের সীমাব্ধতার কথা স্বীকার করে বলেন, “আমরা হয়তো জানি ধ্বংসস্তূপ থেকে কীভাবে উদ্ধার করতে হবে। কিন্তু এসব কার্যক্রম পরিচালনার জন্য যে পরিমাণ ম্যাকানিজম প্রয়োজন তা আমাদের নেই। তাই বড় ধরনের কোনো ভূমিকম্প হলে কী করতে হবে, তা হবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×