মুরসিকে উৎখাত করে ক্ষমতায় সেনাবাহিনী
প্রধান বিচারপতিকে মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে।
বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন। তিনি সাংবিধানিক পরিষদকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেয়ার কথা জানান। একই সাথে সেনাবাহিনী প্রধান মুরসি বিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্টের অনড় অবস্থানের ফলে সৃষ্ট ‘রাজনৈতিক সঙ্কট নিরসনে নতুন ‘রোডম্যাপ ঘোষণা করেছেন।
এরআগে মঙ্গলবার এক রাষ্ট্রীয় বিজ্ঞপ্তিতে দেশটির সংকট নিরসনে মিশরের সেনাবাহিনী ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়।
আল্টিমেটামে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, নির্ধারিত এ সময়ের মধ্যে প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি এবং বিরোধীদলের মধ্যে সংঘাত নিরসন করতে না পারলে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি রোডম্যাপ দেওয়া হবে। সেই সাথে রাজনৈতিক দলগুলো যদি এ আল্টিমেটামে সাড়া না দেয় তাহলে দেশের জনগণের স্বার্থে যা করার তাই করা হবে।
সেনাবাহিনীর এমন আল্টিমেটামের পর মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে মুরসি দেশটির সেনাবাহিনীর বেঁধে দেয়া এ সময়সীমা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যেকোন মূল্যে তিনি তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক পদে অটল থাকবেন। মুরসি বলেন, ‘দেশের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত মিসরের সকল জনগণ তাদের দেশের বর্তমান পরিস্থিতির জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।’
মুরসির এমন ঘোষণার পরই সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে উৎখাত করে। সেনাবাহিনী প্রথমে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখল করেন। এরপর সাঁজোয়া যান কায়রোর রাস্তায় অবস্থান নেয়। কায়রোর রিপাবলিকান গার্ডের একটি কম্পাউন্ডে প্রেসিডেন্ট মুরসিকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়।
টেলিভিশনে মিশরের জেনারেল আল-সিসির ঘোষণা পর তাহরির চত্বরে আন্দোলনরত মুরসিবিরোধীরা উল্লাসে ফেটে পড়ে। আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ। হর্ষধ্বনি আর গগণবিদারী চিৎকার করে তারা সেনাবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানান।
ইতোমধ্যে মুরসির দল ব্রাদারহুডের নেতাদের মালিকানাধীন সকল টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
তবে মোহাম্মদ মুরসি'র প্রেসিডেন্টসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ সময় রাত দেড়টায় প্রকাশিত এক পোস্টে মিলিটারীদের এই অভ্যুত্থানকে অস্বীকৃতি জানানো হয়েছে।
রোববার দেশটিতে প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির পদত্যাগের জন্য আন্দোলন করে সর্বস্তরের জনগণ। এসময় কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয় হাজার হাজার মানুষ। ২০১১ সালের ক্ষমতা বদলের পর সেখানে এত বড় জনসমাবেশ আর দেখা যায়নি।
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।