মাউন্টেন ডিউতে শ্যাওলা : মাউন্টেন ডিউ খাই ভয়কে জয় করি
তরুন শিক্ষার্থীদের একজন বলেন, একটি প্রথম সারির ব্যাভারেজ কোম্পানির পানীয়তে যদি এমন শ্যাওলা পাওয়া যায়, অন্য কোম্পানির অবস্থা তাহলে কতোটা ভয়াবহ। এটা খেলে কী হতে পারতো আমরা কল্পনা করতে পারছি না। গত ২৮ জুন মুন্সীগঞ্জে স্পিড এনার্জি ড্রিংস খেয়ে হযরত আলী নামের এক যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, বাংলাদেশের বাজারে মাউন্টেন ডিউ বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেড। আমেরিকার পেপসিকো’র লাইসেন্সে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বখ্যাত এ পানীয় বাজারে বিক্রি করছে। তবে বোতলের গায়ে কোনও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। শুধুমাত্র উৎপাদন তারিখ আর মেয়াদ শেষ হওয়ার কথা লেখা রয়েছে। অনেক সময় কোনো বোতলের গায়ে তাও থাকে না।
পরিবর্তন ডটকমের কাছে শ্যাওলা ভাসমান মাউন্টেন ডিউ এর সেই বোতলটি সংরক্ষিত আছে। যার মেয়াদ এখনো পাঁচ মাস বাকি। বিএসটিআই’র ‘স্পেসিফিকেশন ফর বেভারেজ ওয়াটার’ এর নিয়ম হলো মাউন্টেন ডিউ এর মতো কার্বনেটেড পানীয় কী ধরণের রাসায়নিক দ্রব্যের ব্যবহারে তৈরি করা হয়েছে তা পার্সেন্টেজসহ উল্লেখ করতে হবে। কিন্তু মাউন্টেন ডিউ এক্ষেত্রে একদম উদাসীন। কাচেঁর বোতলেতো কিছুই নেই এমনকি পেট (প্লাস্টিক) বোতলেও স্পষ্টভাবে রাসায়নিক উপাদানের পরিমান সংক্রান্ত তথ্য লেখা নেই। যার ফলে আমরা কি খাচ্ছি তা নিয়ে থাকছে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন।
বিএসটিআই নির্দেশিত মান অনুযায়ী এসব পণ্য বিক্রির ক্ষেত্রে হাইজেনিক পরিবেশও মানা হচ্ছে না। দেশের বিভিন্ন দোকানে-গুদাম, পাড়া-মহল্লার এসব মালামাল অস্বাস্থ্যকর পরিবেশে কয়েক মাস ধরেও পড়ে থাকে বলে দোকানদাররা জানান।
মাউন্টেন ডিউতে মিলল শ্যাওলা!মাউন্টেন ডিউয়ের অপর ক্রেতা বলেন, “আমি মনে করি, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পানীয়ের ব্যাপারে সকলকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সাবধান করা উচিত। সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুকির মধ্যে ফেলে এসব ব্যবসা বন্ধ করা উচিত। আমরা কী খাচ্ছি বা কি কি রাসায়নিক দ্রব্য মিশিয়ে এসব তৈরি করা হয় তা নিশ্চিত করতে হবে। বিএসটিআই এর নীতিমালা পুরোপুরি মেনে খাওয়ার পণ্যের সরবরাহ করতে হবে। অবশ্যই ভোক্তা সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে।”
জানা গেছে, তথ্য গোপন করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পানীয় বিক্রির ফলে ভোক্তা অধিকার আইন যেমন লঙ্ঘন হচ্ছে তেমনি ভোক্তা জানতে পারছে না এগুলো পান করা স্বাস্থ্যের জন্য ঠিক হচ্ছে কী না। বিএসটিআই এর নির্দেশনা অনুযায়ী মাউন্টেন ডিউয়ের বোতলের গায়ে বিদেশের যে কোম্পানি থেকে আমদানি হচ্ছে এবং দেশীয় যে কোম্পানিটি আমদানী করছে তার দুটোই থাকার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। অথচ মাউন্টেন ডিউ এর কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতলে দেশীয় আদানীকারক ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কথাই শুধু লেখা রয়েছে। প্রকৃত প্রতিষ্ঠান ‘পেপসিকো’র নাম কোথাও উল্লেখ নেই। এতে করে পানীয়টির প্রকৃত নির্মাতা কে তা নিয়েও দেখা দিয়েছে নানা সন্দেহের।
জানা গেছে, মাউন্টেন ডিউতে বারবার একই বোতল ব্যবহার করা হয়, আর সেটা যে স্বাস্থ্যসম্মত (হাইজেনিক) নয় তা বোতলের ভেতরে শ্যাওলা পাওয়াই প্রমাণ করছে। বোতলের গায়ে প্রস্তুতিকাল এবং মেয়াদ উত্তীর্ণের সময় এতো ছোট করে লেখা থাকে যে তা দেখতে ক্রেতাদের কষ্ট করতে হয়। সেখানে নেই ফ্যাক্টরির নির্দিষ্ট এবং স্পষ্ট ঠিকানাও। ডিউয়ের মতো বাজারের অন্যান্য এনার্জি ড্রিংকগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে।
Click This Link
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।