যে শিক্ষক স্কুলে যান সাঁতার কেটে
আর এই অসাধ্য কাজ করছেন ভারতের এক স্কুল শিক্ষক। মহান এ মানুষটির নাম আবদুল মল্লিক। সবাই ডাকেন মল্লিক মাস্টার নামে।
প্রতিদিন স্কুলে আসতেই এক ঝাঁক শিক্ষার্থী মল্লিক মাস্টারকে ঘিরে ধরে। নিষ্পাপ শিক্ষার্থীদের হাসিমুখ আর অকৃত্রিম ভালবাসা মল্লিক মাস্টারকে বাঁচিয়ে রাখে। জীবনের অর্থ আর পাওয়া যেন এরই মাঝে খুঁজে পান মল্লিক মাস্টার।
ভিড় থেকে বের হয়ে সাত বছরের এক খুদে শিক্ষার্থী জাহাঙ্গীর হাসি দিয়ে বলে,"বড় হলে আমি মল্লিক স্যার হবো।"
সকাল ৯ টা হলেই কেরালার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ বছর বয়সী শিক্ষক মল্লিক পুরোদস্তুর ব্যস্ত হয়ে যান। স্কুলে যাওয়ার প্রস্তুতি নেন আগেভাগেই। কোমরে বেঁধে নেন ফুলানো টায়ারটিউব। আর এক হাতে থাকে টিফিন বাক্স এবং জুতো জোড়া।
কেরালার মালাক্করাম জেলার এক গ্রামের ওই স্কুলে ২০ বছর ধরে শিক্ষকতা করছেন।
মল্লিক মাস্টার বলেন,“যদি আমি বাসে যাই, তাহলে অনেক পথ ঘুরে যেতে হবে, নষ্ট হবে তিন ঘণ্টা সময়। স্কুলে যেতেও দেরি হবে, তাই সাঁতার কেটে গেলে খুব দ্রুত যাওয়া যায়। তাড়াতাড়ি পড়ানোর কাজ শুরু করতে পারি।"
ভারতে মল্লিক মাস্টারের মত একজন শহুরে শিক্ষকের গড় বেতন প্রায় ২৫ হাজার রুপি। কিন্তু প্রত্যন্ত গ্রামের এ নিষ্ঠাবান ও নিরহঙ্কার শিক্ষকের বেতন কত তা জানা নেই।
Click This Link
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।