রোগীর জন্য ছয় মাইল হাঁটলেন ডাক্তার
ডা. জেনকো আলাবামার একজন ব্রেন সার্জন। যিনি ছয় মাইল হেঁটে গিয়ে একটি জীবন বাঁচানো মস্তিস্ক অস্ত্রোপচার করেন। জেনকো মঙ্গলবার সকালে আলাবামার ব্রোকউড মেডিকেল সেন্টারে ছিলেন। ঠিক ওই মুহূর্তে ট্রিনটি মেডিকেল সেন্টারে জরুরি এক অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু তুষারপাতে তখন হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায়। এতে ওই নিউরো সার্জন গাড়ি চালিয়ে কিছু দূর যাওয়ার পরই আটকে যান। আবহাওয়ার অবস্থা এমন ছিল যে মোবাইল নেটওয়ার্কও ভাল কাজ করেনি।
এ ব্যাপারে ট্রিনটি মেডিকেল সেন্টারের নিউরো সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রের স্টিভ ডেভিস নামের এক সেবক বলেন, “মোবাইল নেটওয়ার্ক এতো খারপ ছিল যে কথা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তখন আমি শুধু তার একটি কথাই শুনেছি, আমি হাঁটছি।”
তখন ডেভিস কর্তৃপক্ষকে ব্যাপারটি জানায়, কর্তৃপক্ষের লোকেরা চিকিৎসককে আশপাশে খোঁজাখুঁজি করছিল। কিন্তু পাওয়া যাচ্ছিল না। এমনকি পুলিশও তাকে খুঁজছিল। তারপর যোগাযোগহীন কেটে যায় ঘণ্টাখানেক।
ডেভিস বলেন, "শেষ পর্যন্ত সে আমাকে ফোন করে রোগী কোথায় এবং কেমন আছে জিজ্ঞেস করে।” তারপর অস্ত্রোপচার করা হয়। জরুরি এই অস্ত্রোপাচারটি করা হয় ট্রোমেটিক ব্রেইন ইনজুরির জন্য। জেনকোই একমাত্র মস্তিস্ক অস্ত্রোপচারক ছিলেন ওই মেডিকেল সেন্টারের।"
ডেভিস বলেন, "এই জরুরি অস্ত্রোপাচার ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব ছিল না। জেনকো তুষার সরিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন সেদিন। রাস্তায় হাজারের মতো কার ও ট্রাক ছিল লাইনে দাঁড়িয়ে। জেনকো সেদিন কোনো চিকিৎসক হয়ে হয়তো উপস্থিত হননি। উপস্থিত হয়েছিলেন মানবতার প্রতীক হয়ে। যা চিকিৎসকদের নিয়ে নানা জনে ও নানা মনে সৃষ্ট ঘৃণা একটু হলেও কমাবে।"
সূত্র : পরিবর্তন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ
ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।